শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন ও গণভোট: স্বরাষ্ট্র উপদেষ্টা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কোনো ধরনের সংশয় বা শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। তিনি আশ্বস্ত করেছেন যে, একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।নিরাপত্তার কঠোর বলয়নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে। এবারের নির্বাচনে প্রায় ১ লাখ সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ এব...










