Tuesday, October 20

সর্বশেষ

আজ জাতীয় ভোটার দিবস, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ
জাতীয়, সর্বশেষ

আজ জাতীয় ভোটার দিবস, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

|| নিউজ ডেস্ক ||আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ শ্লোগানে দেশে সপ্তমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনে কেন্দ্রীয়ভাবে ও মাঠপর্যায়ে কর্মসূচির আয়োজন হয়।আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনী আনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।এর আগে, দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। ন...
উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)||কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক র...
“আমার মন যেতে চায়”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“আমার মন যেতে চায়”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||আমার মন যেতে চায় সোনার মদিনায়,জিয়ারত করবো আমি রাসুলের রওজায়।আমার মন যেতে চায় বাইতুল্লাহ কাবাঘরে,হেথায় নামাজ পড়বো আমি পাক কোরআন পড়ে।আমার মন যেতে চায় হযরত আসয়াদে,চম্বুন আমি করবো তথায় অপরুপ স্বাদে।আমার মন যেতে চায় আরাফাত ময়দানে,রাসুলের বাণী শুনেছিলো হেথায় প্রতি জনে জনে।আমার মন যেতে চায় হেরা পর্বতের গুহায়,ধ্যানেরত থাকতেন রাসুল যেথায় ওহী নাজিল হয়।স্বপ্ন আমি রেখেছি পুষে কবে আসবে সেইদিন,আল্লাহর সৃষ্টি রহস্যময় আসমান ও জমিন।নবীকে সালাম করবো আমি দিল উজাড় করে,দিবা নিশি ভাবি আমি সুমিষ্টি ভোরে।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ ফেব্রুয়ারি, ২০২৫।...
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আরশনিবার (১ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।শুক্রবার দিবাগত র...
নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের লাশ উদ্ধার, অটো ছিনতাইয়ের সন্দেহ

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে একটি ধান ক্ষেতে মো. বেলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে এবং পেশায় একজন অটোচালক ছিলেন।শনিবার (১ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার অটোটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায়...
রমজানের পবিত্রতা রক্ষায় বানারীপাড়ায় জামায়াতের শান্তিপূর্ণ র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানের পবিত্রতা রক্ষায় বানারীপাড়ায় জামায়াতের শান্তিপূর্ণ র‍্যালি

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||দ্রব্যমূল্যের অপ্রত্যাশিত ও ক্রমাগত উর্ধ্বগতি, রমজানের পবিত্রতা রক্ষা এবং মাহে রমজানকে যথাযোগ্য মর্যাদায় স্বাগত জানাতে একটি বিশাল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর বানারীপাড়া বাজারের বাইতুন নাজাত জামে মসজিদের সামনে থেকে এ স্বাগত র‍্যালিটি বের হয়। মিছিলটি বন্দর বাজারের প্রধান সড়ক ধরে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে এটি বানারীপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছায় এবং নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে র‍্যালিটির সংক্ষিপ্ত পথসভা শেষ হয়। এই পথসভায় জামায়াতের নেতৃবৃন্দরা রমজানের পবিত্রতা রক্ষার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্বারোপ করেছেন।প্রসঙ্গত, রমজান মাসে অনেক ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দেন, যা রোজাদারদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করতে পার...
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো: রফিকুল ইসলাম খান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো: রফিকুল ইসলাম খান

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মে রুপান্তরিত করবো। দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষে রায় দিতে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ।সম্মেলনে...
রমজানের পবিত্র রক্ষায় নরসিংদীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানের পবিত্র রক্ষায় নরসিংদীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদীতে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জুমআ ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেনের নেতৃত্বে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ব্রাহ্মন্দী মোড় থেকে শুরু হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মকবুল হোসেন সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন। রমজানের এই পবি...
ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্প্রিং-২০২৫ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল সাড়ে তিনটায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার।প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া বলেন শিক্ষার্থীদে...
অর্থাভাবে সুচিকিৎসা বঞ্চিত শিবগঞ্জের বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সংবাদকর্মী সুমাইয়া
সর্বশেষ, সারাদেশ

অর্থাভাবে সুচিকিৎসা বঞ্চিত শিবগঞ্জের বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সংবাদকর্মী সুমাইয়া

|| জে.ডি. উজ্জ্বল | স্টাফ রিপোর্টার ||র্দীঘ দুইবছর যাবৎ থেলাসেমিয়া রোগে আক্রান্ত শিবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া। প্রতি মাসেই নতুন করে শরীরে রক্ত নিতে হয়। কোনো মাসে দুই ব্যাগ কোনো মাসে তিন ব্যাগ রক্ত লাগে তার। এছাড়াও থেলাসেমিয়া রোগের চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয় তার পিছনে।পিতার উপার্জিত অর্থ থেকে সংসারের খরচ বাদে সব টাকাই তাঁর চিকিৎসার পিছনেই ব্যয় হয়। হঠাৎ তার অসুস্থতা বৃদ্ধি পায় এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং ৪দিন/৪ রাত অক্সিজেন দিয়ে আই.সি.সি.ইউতে রাখেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। শারীরিক অবস্থার উন্নতি হলেও স্থায়ীভাবে সুস্থত করতে হলে অবশ্যই তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গতিতে দেশের বাইরে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এমতাবস্থায়, বাংলাদেশের ডক্টর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে যেতে সকল রেফা...