Wednesday, August 5

সর্বশেষ

আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহিদ আবু সাঈদ ...
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐকমত্যের আহ্বান জানিয়েছেন মাহাথির
আন্তর্জাতিক, সর্বশেষ

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐকমত্যের আহ্বান জানিয়েছেন মাহাথির

|| আন্তর্জাতিক ডেস্ক ||মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।বুধবার (২৭ নভেম্বর) কুয়ালালামপুরের রয়াল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও বেসরকারি থিংক ট্যাংক আইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দীনের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার। বিভক্তি এড়িয়ে ব্যক্তির দিকে না তাকিয়ে দেশের দিক...
হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে তাদের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত গাড়িতে হাসনাত ও সারজিস কেউ ছিলেন না।ওইদি রাতে এ বিষয়ে ফেসবুকে নিজেদের ফেরিফায়েড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা পোস্টে লেখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো, শহীদেরা মরে না।’এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।এ ঘটনায় চট্টগ্রামের লোহাগারা থানায় একটি জিডিও করা হয়েছে।লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে এই ...
বেলকুচিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহিদ পরিবারের সদস্য শহিদ হাফেজ সিহাবের পিতা মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি প্রমুখ।সভায়...
ঢাবি’র ফারসি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবি’র ফারসি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আজ বুধবার (২৭ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভুশী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।ঢাবি'র ফারসি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঅনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম ...
আইরিশদের ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড জয়
খেলাধুলা, সর্বশেষ

আইরিশদের ১৫৪ রানে হারিয়ে বাংলাদেশের রেকর্ড জয়

|| স্পোর্টস ডেস্ক ||ঘরের মাঠেই শুধু নয়, দেশে ও দেশের বাইরে মিলে একদিনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার দু-দুটি রেকর্ড গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ দলগত স্কোর (৪ উইকেটে ২৫২) গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।এরপর প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দলকে ৯৮ রানে অলআউট করে ১৫৪ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়েরও রেকর্ড গড়লো বাংলার বাঘিনীরা।বলে রাখা ভালো, এর আগের দুটি রেকর্ডও হয়েছিল একই ম্যাচে একই দিনে। দিনটি ছিল ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর। ওইদিন ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫০ রানের দলগত স্কোর গড়ে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। একই ম্যাচে প্রোটিয়া নারী দলকে ১৩১ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পেয়েছিল টাইগ্রেসরা।বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে প্রথমে ২৫২ রানের রেকর্ড স্কোর গড়লো।...
ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক

|| নিউজ ডেস্ক ||১০ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে।পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে ১০ লাখ পোশাক শ্রমিক।নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে টিসিবি। এই কার্ডধারী ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি দিচ্ছে সরকার। এবার এই ১ কোটি পরিবারের বাইরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাভুক্ত ১০ লাখ পোশাক শ্রমিককে...
একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

একদিনে দুটি করে মামলায় খালাস পেলেন খালেদা-তারেক

|| নিউজ ডেস্ক ||বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিনে দুটি করে মামলায় খালাস পেয়েছেন। এর মধ্যে খালেদা জিয়া খালাস পেয়েছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায়। আর তারেক রহমান একটি কর ফাঁকির মামলায় এবং আরেকটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন।বুধবার (২৭ নভেম্বর) পৃথক পৃথক আদালত বিএনপির শীর্ষ দুই নেতাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন।জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এই মামলায় খালাস পাওয়া অপর দুই আসামি হলেন-প্রয়াত হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।...
ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটলো পিটিআই

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল তেহরিক-ই-ইনসাফ। এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করে।তবে সরকারের বাধায় দলটির এই যাত্রায় ধীর গতি আসে। সবশেষ ইমরান সমর্থকরা ২৬ নভেম্বর রাতে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হলেও সরকারের অনড় অবস্থানের কারণে পিছু হাঁটতে হলো।বুধবার (২৭ নভেম্বর) পিটিআইয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নৃশংস পদক্ষেপের কারণে শান্তিপূর্ণ সামবেশ আপাতত স্থগিত করা হলো।ইমরান খানের পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী ভবিষৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি।এর আগে, পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে ইসলামাবাদের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী...
মিরপুরে আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশা জ্যোতির
খেলাধুলা, সর্বশেষ

মিরপুরে আইরিশ নারীদের বিপক্ষে দাপুটে জয়ের আশা জ্যোতির

|| স্পোর্টস ডেস্ক ||ঘরের মাঠে আইরিশ নারীদের সাথে খেলা বাংলার বাঘিনীদের। আজ বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আর আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু।আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ। অনেকেরই ধারণা, আইরিশ নারীদের সাথে বুঝি পরবর্তী নারী বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি নিতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।কিন্তু সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে টাইগ্রেস ক্যাপ্টেন জানিয়ে দিলেন, তার দল এখনই আগামী ওয়ানডে বিশ্বকাপের কথা ভাবছে না।জ্যোতির কথা, 'বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটিকে বেশি কঠিন মানছেন জ্যোতি। তার ভাষায়, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে দে...