মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

সর্বশেষ

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, প্রবাস জীবন থেকে দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তিনি এই গুরুত্বপূর্ণ আসনটি থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে আস...
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, নিহত ২
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, নিহত ২

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বহুল প্রতীক্ষিত বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর চালানো এই হামলায় অন্তত ২ জন নিহত এবং ৩২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই আক্রমণকে শান্তি প্রক্রিয়ার আগে ইউক্রেনের ওপর বড় ধরনের সামরিক ও মানসিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর: আল জাজিরার।​ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত ৫০০টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। কিয়েভের পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। এতে জ্বালানি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাড়কাঁপানো শীতের মধ্যে কিয়েভ ও আশপাশের এলাকার প্রা...
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

|| ​নিজস্ব প্রতিবেদক ||ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) এক আদেশের মাধ্যমে রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর থেকে বৃদ্ধি করে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।​এনবিআর জানিয়েছে, এ বছর অধিকাংশ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনি প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৫-২৬ কর বছরে অব্যাহতিপ্রাপ্ত এই করদাতারা চাইলে ঐচ্ছিকভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।​এছাড়া, এ বছর করদাতার পাশাপাশি তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন দাখ...
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
জাতীয়, সর্বশেষ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।​মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের পরিচালনায় এই শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং উর্ধ্বতন আইনজীবীরা।এর আগে গত ২৩ ডিসেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই পদে নিয়োগ দেন। সদ্য বিদায়ী ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যাওয়ায় এই ...
মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী প্রথম নির্বাচন: গৃহযুদ্ধ ও বিতর্কের মুখে শুরু হলো ভোটগ্রহণ
আন্তর্জাতিক, সর্বশেষ

মিয়ানমারে অভ্যুত্থান-পরবর্তী প্রথম নির্বাচন: গৃহযুদ্ধ ও বিতর্কের মুখে শুরু হলো ভোটগ্রহণ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে প্রথম ধাপের এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। খবর: আল জাজিরার।​​মিয়ানমারে ২০২১ সালের রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের দীর্ঘ প্রায় চার বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন আয়োজন করেছে সামরিক জান্তা সরকার। তবে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ, প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার কারণে এই ভোটের বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।​জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনটি মোট তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম ধাপে ১০২টি জনপদে ভোটগ্রহণ চলছে। পরবর্তী ধাপগুলো ২০২৬ সালের ১১ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লাইং এই নির...
২০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

২০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ২০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।এর আগে শুক্রবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।বিআইডিব্লিউটিসির বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আজকে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চল...
নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

||‎ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্যুর ডি ফোর্স ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবামূলক সংগঠনের আয়োজনে ও উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগীতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন, ইউপি চেয়ারম্যান দীপ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাগেশ্বরীর আদনান ইবনে আজহার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক কানিছ ফাতেমা, ‎নীলফামারীর মেডিকেল কলেজ শিক্ষার্থী...
মানিকগঞ্জে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত গোডাউনে আগুন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত গোডাউনে আগুন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র নবনির্মিত গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দূর্ঘটনায় আগত হয়েছে অন্ততঃ ৩জন।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবালয় উপজেলার ট্রাক টার্মিনালে নবনির্মিত বিআইডব্লিউটিএর মালামাল রাখার গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা জানায়, হঠাৎ গোডাউনের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আরিচাঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় দেয়াল চাপা পড়ে তিন পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টার চ...
কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল : দুর্নীতি ও অনিয়মের তদন্তের নামে অর্থ বাণিজ্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতাল : দুর্নীতি ও অনিয়মের তদন্তের নামে অর্থ বাণিজ্য

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও হাসপাতাল স্টাফদের সাথে অসৌজন্যমূলক আচরণ সর্বপরি দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থাকার সুবাদে নানা অনিয়মের স্বর্গরাজ্য ও সিন্ডিকেট এর প্রতিকার চেয়ে শতাধিক সিনিয়র স্টাফনার্স ও কর্মচারীরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়েরের পরে আরেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারন কর্মচারীদের।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে। এ হাসপাতালটিতে প্রায় ২২ বছর ধরে একই কর্মস্থলে চাকুরী করে আসছেন প্রধান সহকারী মোঃ ইউনুছ আলী ও ফ্যাসিস্ট সরকারের বদৌলতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রাপ্ত (নিজ বেতনে) উচ্চমান সহকারী মোঃ আকতারুজ্জামান। এ দুজন দীর্ঘ দিন একই কর্মস্থলে থাকা এবং একই এলাকা হওয়ার সুযোগ নিয়ে তৈরী করেছেন পতিত সরকারের ফ্যাসিস্টদের নিয়ে একটি সিন্ডিকেট। তাদের দাপোটে কর্তব্যরত ডাক্তার, নার্সসহ হাসপাতালের অন্যান্য স্টাফদের জিম্মি...
হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়কে অবস্থান কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়কে অবস্থান কর্মসূচি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সংগঠক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।আজ (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর তালাইমারী মোড়ে রাজশাহী ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজশাহী মহানগর এনসিপির একাধিক নেতাকর্মীকেও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।প্রতিবাদকারীরা বলেন, ন্যায়বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই শহীদ ওসমান হাদিকে লক্ষ্য করে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাদের দাবি, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি ...