মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭

সর্বশেষ

কুয়েটে নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়াতে গার্ডদের প্রশিক্ষণ কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সাক্ষাৎকার

কুয়েটে নিরাপত্তা ব্যবস্থায় দক্ষতা বাড়াতে গার্ডদের প্রশিক্ষণ কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের পেশাগত সক্ষমতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে কুয়েটে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশ নেন।প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ও সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনায় নিরাপদ ক্যাম্পাস অপরিহার্য। এ ক্ষেত্রে নিরাপত্তা গার্ডদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, আধুনিক নিরাপত্তা পরিস্থিতিতে গার্ডদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ সময়ের দাবি। ...
পরিকল্পিত চাষে গলদা–বাগদা চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: উপদেষ্টা ফরিদা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পরিকল্পিত চাষে গলদা–বাগদা চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: উপদেষ্টা ফরিদা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সঠিক পরিকল্পনা ও সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এই দুই প্রজাতির চিংড়ির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বড়ডাঙা এলাকায় সংরক্ষিত চিংড়ি চাষ অঞ্চল ঘুরে দেখেন উপদেষ্টা। পরিদর্শন শেষে চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি চাষ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।ফরিদা আখতার বলেন, বিশ্বের অনেক দেশে গলদা চিংড়ি চাষের সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ এ ক্ষেত্রে বড় সম্ভাবনা তৈরি করেছে। গলদা ও বাগদা চাষ শুধু রপ্তানি আয়ে ভূমিকা রাখছে না, বরং পারিবারিক পুষ্টি ও জীবিকায়ও ইতিবাচক প্রভাব ফেলছে।তিনি আরও বলেন, এই খাত...
শিক্ষার্থীদের সব বই দিতে জানুয়ারি মাস লেগে যাবে: শিক্ষা উপদেষ্টা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

শিক্ষার্থীদের সব বই দিতে জানুয়ারি মাস লেগে যাবে: শিক্ষা উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে পাঠ্যবই উৎসবের লক্ষ্য থাকলেও মাধ্যমিক স্তরের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অডিটোরিয়ামে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, পহেলা জানুয়ারি বই বিতরণ শুরু হলেও মাধ্যমিকের সব সেট বই বুঝিয়ে দিতে মাসজুড়ে সময় লাগবে, তবে এর চেয়ে বেশি দেরি হবে না।শিক্ষা উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্ভুল পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্টের প্রেক্ষিতে প্রেসে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে এবং কাজের সমন্বয় করতে হয়েছে। এ কারণেই মূলত ডিসেম্বরের প্রথম সপ্তা...
রাজশাহী-১ আসনে হাজারো নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শরীফ উদ্দীন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী-১ আসনে হাজারো নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শরীফ উদ্দীন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।বিএনপি ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এরপর থেকে গোদাগাড়ী ও তানোর অঞ্চলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।রবিবার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী একটি বিশাল মিছিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি ঘোষিত ইশতেহারের ভিত্তিতে গোদাগাড়ী–তানোর এলাকার উন্নয়ন নিশ্চিত করব। গোদাগাড়ী–তানোর মূলত কৃষিনির্ভর এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্...
শহীদ ওসমান হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি গণদাবীতে পরিণত হয়েছে_মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শহীদ ওসমান হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি গণদাবীতে পরিণত হয়েছে_মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে তারুণ্যের বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদীর খুন গোটা দেশ ও জাতির ভীতকে কাঁপিয়ে দিয়েছে। ১৫ দিন পার হয়ে গেলেও এখনো খুনি গ্রেফতার না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। শহীদ হাদীর খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। সর্বোপরি দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি মোটেও ভালো নয়। খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, লক্ষ্মীপুরে বেলাল হোসেন এর বাড়ি ঘরে তালা ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দুই কন্যা সন্তানকে হত্যা, ময়মনসিংহে ভিন্নমতাবলম্বীকে পিটিয়ে পিটিয়ে মেরে আগুনে ভষ্মীভূত, এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ, সংবাদপত্রের অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর এসব কিসের লক্ষণ? অবশ্যই প্রশাসনের নাকের ডগায় এইসব ঘটনার দায় সরকার কোনভাবেই এড়াতে পারেন না। আইন শৃঙ্খলার চরম অব্যব...
এসিআইতে চাকরির বড় সুযোগ, অনলাইনে আবেদন শুরু
চাকরি, সর্বশেষ

এসিআইতে চাকরির বড় সুযোগ, অনলাইনে আবেদন শুরু

|| চাকরি ডেস্ক ||দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রাইস সীড বিভাগে অভিজ্ঞ জনবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত:প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)।পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/প্রোগ্রাম ম্যানেজার (রাইস সীড)।পদসংখ্যা: ০২টি।শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে স্নাতক (বিএসসি) অথবা স্নাতকোত্তর (এমএসসি)।প্রয়োজনীয় অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর।চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী)।প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।বেতন: আলোচনার সাপেক্ষে।অন্যান্য সুযোগ-সুবিধা:মাসিক বেতন ছাড়াও নির্বাচিত প...
তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৫।র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর ...
বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে দলটির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় আসন সমঝোতা নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে সময় হলে সবাই দেখতে পাবেন বিএনপি তাঁদের কীভাবে মূল্যায়ন করে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিলে কথা রাখেন এবং তাঁর সঙ্গে যে প্রতিশ্রুতি হয়েছে তা তাঁরা প্রকাশ্যে বলবেন না।...
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। বিএনপি সূত্রে জানা গেছে, প্রবাস জীবন থেকে দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তিনি এই গুরুত্বপূর্ণ আসনটি থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে আস...
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, নিহত ২
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার বড় হামলা, নিহত ২

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বহুল প্রতীক্ষিত বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর চালানো এই হামলায় অন্তত ২ জন নিহত এবং ৩২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই আক্রমণকে শান্তি প্রক্রিয়ার আগে ইউক্রেনের ওপর বড় ধরনের সামরিক ও মানসিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর: আল জাজিরার।​ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই হামলায় অন্তত ৫০০টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। কিয়েভের পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। এতে জ্বালানি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাড়কাঁপানো শীতের মধ্যে কিয়েভ ও আশপাশের এলাকার প্রা...