Monday, August 3

সর্বশেষ

“একুশ তুমি”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“একুশ তুমি”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||একুশ তুমি ------ঐতিহ্যের স্মারক,চেতনার উদ্বোধক।স্বাধীনতার সোনালী বীজ,চেতনার বহ্নিশিখা ।একুশ তুমি -------বাঙালি সংস্কৃতির ভিত্তি,জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।অধিকার প্রতিষ্ঠার সুতিকাগার,কৃষ্টি প্রগতির উৎস ভূমি ।একুশ তুমি -----দাবি আদায়ের ঝাঝালো কন্ঠ,কালের স্বাক্ষী পুষ্পাঞ্জলি ।পদ্মা মেঘনা যমুনার ঠিকানা,বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।একুশ তুমি -----ফাগুনে ফোটা লাল পলাশ,শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।সুরম্য শহীদ মিনার,ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।একুশ তুমি -----রুখে উঠা জনতার একমুঠো হাত,দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম ।বাঙালির বাংলা, অহংকার,দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।...
শুরুতেই বড় ধাক্কা, ১১ রানেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

শুরুতেই বড় ধাক্কা, ১১ রানেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট! প্রথম ওভারেই মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, এরপর হার্শিত রানার বলে বাজে শটে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ আশা করেছিল ভালো শুরুর। কিন্তু মোহাম্মদ শামির প্রথম ওভারেই বিপর্যয়। ৫ বল খেলে কোনো রান না করে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন সৌম্য। এরপর শান্তও সুবিধা করতে পারেননি। হার্শিত রানার বলে কাভারে সহজ ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। মাত্র ১ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট!তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ১১ রান, দুই ওপেনার নেই! তানজিদ হাসান একটু লড়াই করার চেষ্টা করলেও মিডল অর্ডারের কাঁধে এখন বিশাল চাপ। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ এখন জুটি গড়ার চেষ্টা করছেন।শামি ও হার্শ...
আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে

|| নিউজ ডেস্ক ||আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়।সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে বাজেট সংক্রান্ত বৈঠকে এ প্রাক্কলন করা হয়।প্রাক্কলন অনুসারে, আগামী অর্থবছরে চলতি মূল্যে জিডিপি ৫১৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে (৬৩ লাখ ১৫ হাজার ৯২৩ কোটি টাকা) পৌঁছাবে।চলতি অর্থবছরের জন্য বাজেটে জিডিপি প্রাক্কলন ছিল ৪৯১ বিলিয়ন ডলার। তা ২১ বিলিয়ন ডলার কমে ৪৭০ বিলিয়ন ডলার হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় প্রাক্কলন করেছে।অর্থাৎ চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলনের তুলনায় আগামী অর্থবছরে জিডিপির আকার ১০ দশমিক ২১ শতাংশ বাড়বে।তবে সংশোধিত হিসাব অনুসারে, চলতি অর্থবছরে জিডিপি বাড়তে পারে চার দশমিক ৪৪ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে—২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি ...
টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই নাহিদ-মাহমুদউল্লাহ
খেলাধুলা, সর্বশেষ

টস জিতে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই নাহিদ-মাহমুদউল্লাহ

|| স্পোর্টস ডেস্ক ||চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করলো বাংলাদেশের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো টাইগাররা।দুবাইয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে টসভাগ্য সহায় হযেছে বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে একাদশ, যেখানে গতি দানব নাহিদ রানাকে বাইরে রেখে জায়গা দেওয়া হয়েছে তানজিম সাকিবকে। এছাড়াও ইনজুরিতে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদও।দুই দলের একাদশভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি।বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ...
পশ্চিমতীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩
আন্তর্জাতিক, সর্বশেষ

পশ্চিমতীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গুলি ও গোলাবর্ষণ করলে এ প্রাণহানির ঘটনা ঘটে।নিহত ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে দাবি করেছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। খবর বার্তাসংস্থা রয়টার্স ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার।অধিকৃত পশ্চিমতীরের তুবাসের কাছে আল-ফারা ক্যাম্পে বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে ওই তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।নিরাপত্তা বাহিনী ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর ওই তিনজন নিহত হন।ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে, এই তিন ব্যক্তি 'ওয়ান্টেড সন্ত্রাসী' ছিল যারা অস্ত্র বিক্রি করেছিল। তারা জানিয়েছে, আরো দুই ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।মূলত ইসরায়েল গত এক সপ্তাহ ধরে পশ্চিমতীরে...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারেক রহমানের বাণী
রাজনীতি, সর্বশেষ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারেক রহমানের বাণী

|| নিউজ ডেস্ক ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে তারেক রহমান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। আমি এই দিনে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। রক্ত রাঙ্গা একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ দিনেই সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। বায়ান্ন সালের ২১’শের রক্তাক্ত পথ ধরেই এদেশের সকল গণতান্ত্রিক এবং স্বাধিকারের সংগ্রাম তীব্র হয়ে অর্জিত...
সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ জন বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ প্রদান তুলে দেন তিনি।চলতি বছর একুশে পদকপ্রাপ্তদের মধ্যে চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন।সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত) সম্মানজনক পদক লাভ করেন।এ ছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (...
কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

|| নিউজ ডেস্ক ||আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুয়েট সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে খুলনা কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।জানা গেছে, উপাচার্য বুধবার বিকেল পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে সকাল থেকে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করতে শুরু করেছেন।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী।বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় সিদ্ধান্ত হয়, কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। এছাড়া কোনো শি...
২৭তম বিসিএসের ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে আদালতের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

২৭তম বিসিএসের ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে আদালতের নির্দেশ

|| নিউজ ডেস্ক ||প্রায় দেড় যুগ আগের ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। পরে গত বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। পরবর্তীতে রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন ২০২৪ সালে পৃথক আবেদন করেন।আবেদনকারীদের আইনজীবী সালাহ উদ্দিন দোলন গণমাধ্যমক বলেন, এক–এগারোর সরকারের সময় ২৭তম বিসিএসে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। ১ হাজার ১৩৭ জন চূড়ান্ত স...
সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়া আসার পথে পুলিশের এএসআই আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়া আসার পথে পুলিশের এএসআই আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সাড়ে ৯ কেজি গাঁজা মোটরসাইকেলে নিয়ে অভিনভ কায়দায় বগুড়া আসার পথে পুলিশের এক এএসআই আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনিসুর রহমান(৪০) নামের এক পুলিশ সদস্যকে আটক ও সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ...