Monday, August 3

সর্বশেষ

বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা

|| আন্তর্জাতিক ডেস্ক ||বাদুড়ের দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করেছেন চীনা গবেষকরা। চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা নতুন করোনাভাইরাস চিহ্নিত করেন। এটি এখনো মানবদেহে পাওয়া না গেলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়, বাদুড়ের শরীরে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের শরীরে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। বলা হয়, কোভিড-১৯ মহামারি শুরুর দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এ...
জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা
জাতীয়, সর্বশেষ

জুলাই হত্যার দ্রুত বিচার চান শহীদ পরিবারের সদস্যরা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই বিপ্লবে গণহত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না।শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেন। তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ অনুষ্ঠানে বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।’শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার। কি...
‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘রমজান ও গরমে লোডশেডিং হবে না’ : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।জ্বালানি উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স...
কার্বন ডাই-অক্সাইড থেকে তৈরি হবে জ্বালানি, চলবে গাড়ি
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

কার্বন ডাই-অক্সাইড থেকে তৈরি হবে জ্বালানি, চলবে গাড়ি

|| নিউজ ডেস্ক ||পৃথিবীতে বায়ুদূষণের পরিমাণ দিন দিন বেড়েছে চলেছে। আর তাই বৈশ্বিক কার্বন-দূষণের পরিমাণ কমাতে দীর্ঘদিন ধরেই বিকল্প জ্বালানির উৎস আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। এবার বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড থেকে গাড়ি চালাতে সক্ষম জ্বালানি তৈরির জন্য বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, সৌরবিদ্যুতে চলা যন্ত্রটি বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইডকে সিনথেসিস গ্যাস বা সিনগ্যাসে রূপান্তর করতে পারে, যা কাজে লাগিয়ে গাড়ি ও উড়োজাহাজও চালানো যাবে।নতুন যন্ত্রের বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সায়ান কর জানান, কার্বন ডাই-অক্সাইড একটি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ী এই গ্যাসকে দরকারি রাসায়নিক পদার্থে পরিণত করা যেতে পারে। উদ্ভাবিত যন্ত্রটি বিশেষ ফিল্টারের মাধ্যমে রাতে বাতাস থেকে কার...
বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

|| মোঃ আরিফুল ইসলাম | ইআবি প্রতিনিধি ||অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার জনাব এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার জনাব মোঃ আইউব হোসেন’সহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।এর আগে অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস...
রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ, সারাদেশ

রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উ...
“একুশ তুমি”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“একুশ তুমি”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||একুশ তুমি ------ঐতিহ্যের স্মারক,চেতনার উদ্বোধক।স্বাধীনতার সোনালী বীজ,চেতনার বহ্নিশিখা ।একুশ তুমি -------বাঙালি সংস্কৃতির ভিত্তি,জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।অধিকার প্রতিষ্ঠার সুতিকাগার,কৃষ্টি প্রগতির উৎস ভূমি ।একুশ তুমি -----দাবি আদায়ের ঝাঝালো কন্ঠ,কালের স্বাক্ষী পুষ্পাঞ্জলি ।পদ্মা মেঘনা যমুনার ঠিকানা,বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।একুশ তুমি -----ফাগুনে ফোটা লাল পলাশ,শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।সুরম্য শহীদ মিনার,ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।একুশ তুমি -----রুখে উঠা জনতার একমুঠো হাত,দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম ।বাঙালির বাংলা, অহংকার,দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।...
শুরুতেই বড় ধাক্কা, ১১ রানেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

শুরুতেই বড় ধাক্কা, ১১ রানেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট! প্রথম ওভারেই মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, এরপর হার্শিত রানার বলে বাজে শটে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ আশা করেছিল ভালো শুরুর। কিন্তু মোহাম্মদ শামির প্রথম ওভারেই বিপর্যয়। ৫ বল খেলে কোনো রান না করে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন সৌম্য। এরপর শান্তও সুবিধা করতে পারেননি। হার্শিত রানার বলে কাভারে সহজ ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। মাত্র ১ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট!তৃতীয় ওভার শেষে স্কোরবোর্ডে ১১ রান, দুই ওপেনার নেই! তানজিদ হাসান একটু লড়াই করার চেষ্টা করলেও মিডল অর্ডারের কাঁধে এখন বিশাল চাপ। মেহেদী হাসান মিরাজ ও তানজিদ এখন জুটি গড়ার চেষ্টা করছেন।শামি ও হার্শ...
আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আগামী অর্থবছর জিডিপি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে

|| নিউজ ডেস্ক ||আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়।সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থিতিতে বাজেট সংক্রান্ত বৈঠকে এ প্রাক্কলন করা হয়।প্রাক্কলন অনুসারে, আগামী অর্থবছরে চলতি মূল্যে জিডিপি ৫১৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে (৬৩ লাখ ১৫ হাজার ৯২৩ কোটি টাকা) পৌঁছাবে।চলতি অর্থবছরের জন্য বাজেটে জিডিপি প্রাক্কলন ছিল ৪৯১ বিলিয়ন ডলার। তা ২১ বিলিয়ন ডলার কমে ৪৭০ বিলিয়ন ডলার হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় প্রাক্কলন করেছে।অর্থাৎ চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলনের তুলনায় আগামী অর্থবছরে জিডিপির আকার ১০ দশমিক ২১ শতাংশ বাড়বে।তবে সংশোধিত হিসাব অনুসারে, চলতি অর্থবছরে জিডিপি বাড়তে পারে চার দশমিক ৪৪ শতাংশ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে—২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপি ...