Monday, October 19

সর্বশেষ

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে

|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উর্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও লাইসেন্স নবায়নে প্রতিমাসে ডিডির বিকাশে পাঠাতে হয় টাকা তা না হলে চলে অভিযান। দির্ঘদিন যাবৎ সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে চলছে নানা অপকর্ম। ডিডির নিজস্ব বিকাশ হিসাবের মাসিক তালিকা এখন প্রতিকেদকের হাতে।মহাসড়কে মাদক অভিযানের নামে সোর্সদের দিয়ে তল্লাসী। লুট হয় যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা। এ নিয়ে কয়েকটি গণমাধ্যেমে সংবাদ প্রচারের পর তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। এরপরেও জেলায় সকল মাদক ব্যবসায়ীরা প্রতিমাসে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিচালক মো: রুহুল আমিনের নিজস্ব বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। বিষয়টি নিয়ে কথা বলা হয় বেশ কিছু মাদ...
আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। শহিদ আবু সাঈদ প্রবেশ করেছে এক অবিনশ্বর জীবনে। আবু সাঈদের জীবনদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা বলে অভিহিত করেন তিনি।বৃহস্পতিবার (০১ মে ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘গণঅভ্যুত্থানত্তোর আলাপচারিতা’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, লেখক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার এসব কথা বলেন। তিনি আরো বলেন, আবু সাঈদের মধ্যে একটা অভিপ্রায় বা ইচ্ছা ছিল। এই অভিপ্রায়টি নিজের জন্য নয় বরং সামষ্টিক, যার বাস্তবায়ন সে দেখতে চেয়েছে। এই সামষ্টিক অভিপ্রায়টা ছিল গণঅভ্যুত্থান। আবু সাঈদের আত্ম বলিদানের কারণে তার নাম শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে আলোচিত হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...
সলঙ্গায় মহান মে দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মহান মে দিবস পালিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মহান মে দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। থানা সদরে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রামারচর বিশ্বরোড হয়ে গোঁজা ব্রীজ দিয়ে সলঙ্গা মাদ্রাসা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ। এসময় থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিকদের মাঝে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।দুপুর ১২ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যানারে শতশত নির্মাণ শ্রমিকদের...
রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং জামায়াতের নেতাদের দেখা যায়।প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত তারিখে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত না আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।বিক্ষোভ সমাবেশে অবস্থানকারীরা 'রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, সিন্ডিকেট না নির্বাচন, নির্বাচন নির্বাচন, সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া, সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন, অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন' ইত্যাদি স্লোগান দেন।এসময় রাবি ছাত্রশিবিরের ...
পানছড়িতে বিজিবির শিক্ষা সহায়ক এবং ক্রীড়া সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির শিক্ষা সহায়ক এবং ক্রীড়া সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন কর্তৃক শিক্ষা সহায়ক ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুর বারোটায় পানছড়ি ব্যাটালিয়ন এবং লোগা জোন (৩ বিজিবি) এর পক্ষ হতে পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা পুজগাংমুখ উচ্চ বিদ্যালয় মাঠে, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি এর উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (গাইড বই) এবং ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ভলিবলের নেট, মেয়েদের স্কিপিং খেলার রশি, হ্যান্ডবল, ক্রিকেট খেলার সামগ্রী) বিতরণ করেন।এসময় তিনি, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস...
নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় পরিণত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, সদস্য সচিব ও বেরুবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক এবং সদস্য সচিব মো. আজিজুল হক।বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে ১ মে এক গ...
মে দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি
সর্বশেষ, সারাদেশ

মে দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালি

|| আনোয়ার সাদাত | স্টাফ রিপোর্টার (খুলনা) |খুলনা শহরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে ) মহান মে দিবস উপলক্ষে শহরটিতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।খুলনা নির্মান (টিউবওয়েল প্লাম্বিং) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ও আকিজ পাইপস-এর সৌজন্যে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিবসটি সফলভাবে পালন করেছে।...
“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” স্লোগানে পানছড়ি উপজেলা প্রশাসনের মে দিবস পালন
সর্বশেষ, সারাদেশ

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” স্লোগানে পানছড়ি উপজেলা প্রশাসনের মে দিবস পালন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করা হয়েছে।বৃহস্পতিবার (পহেলা মে) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এসময়, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার মাননীয় প্রধান উপদেষ্টা'র ভাষণ প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।সভায় বক্তারা, মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। শ্রমিকদের মর্যাদা বৃদ্ধি, নায্য অধিকার, শ্রমিকদের দক্ষ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।অন্যান্যদের মাঝে, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ...
মে দিবসে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বশেষ, সারাদেশ

মে দিবসে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় শহরে বিপুল সংখ্যক শ্রমিকদের সাথে নিয়ে শ্রমিকদের গায়ে গেঞ্জি পরিধান করে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী শ্রম নীতি চালু হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করার জন্য সকল মালিকদের প্রতি উদাত্ত আহ...
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি
সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||❝শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সচেতনতার বার্তা ছড়াল শহরজুড়ে❞আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজনটি করা হয়। র‍্যালিটি ইউনিয়নের উপজেলা বাসস্ট্যান্ডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পুনরায় কার্যালয়ে এসে এক পথসভায় মিলিত হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা প্রভাষক নুর মোহাম্মদ আল আমিন। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মো. আলম, সাংগঠনিক সম্পাদক সোলেমান আলী, সহ-সভাপতি মো. কাশেম, কার্যকরী সদস্য রফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।র‍্যালিতে অংশগ্রহণকারীরা “শ্রমিকদের ন্যায্য মজুর...