পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইউআইইউ পরিদর্শন
|| নিজস্ব প্রতিবেদক ||গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)-এর ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) গতকাল পরিদর্শন করে। চলমান গবেষণা ও উদ্ভাবন প্রকল্প পরিদর্শন এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ অন্বেষণ করা ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব আব্দুল লতিফ মোল্লা। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সচিব (ডেভেলপমেন্ট-১) মো. লুৎফর রহমান, যুগ্ম সচিব (প্রশাসন) মো. হাবিবুর রহমান, যুগ্ম সচিব (আরএমপিএআর ইউনিট) নাজমা বেগম এনডিসি, যুগ্ম সচিব (মনিটরিং ও ইমপ্লিমেন্টেশন) আব্দুল্লাহ আল আরিফ, উপসচিব (প্রশাসন-২) সুজিত হাওলাদার এবং উপসচিব (পরিকল্পনা-১) ফারহানা করিমসহ আরও ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।প্রতি...










