Monday, October 19

সর্বশেষ

ঢাবিতে’ ইসলামী ছাত্র আন্দোলনের পাঁচ দফা সম্মিলিত স্মারকলিপি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে’ ইসলামী ছাত্র আন্দোলনের পাঁচ দফা সম্মিলিত স্মারকলিপি প্রদান

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||সমসাময়িক বিভিন্ন বিষয়ে ৫ দফা দাবি নিয়ে উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে 'ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ' ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ছাত্র সংগঠনটির কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর অফিসে উপস্থিত হয়ে সশরীরে স্মারকলিপি প্রদান করেন।দাবিসমূহ নিম্নরূপ:১। ডাকসুর রোডম্যাপ ঘোষণার নির্ধারিত তারিখ প্রদান:গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের অন্যতম ক্ষেত্র ডাকসু দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে। নির্বাচন বাস্তবায়নে আশ্বাস প্রদান করা সত্ত্বেও এখনো তার ঘোষনা না আসায় হতাশ হচ্ছেন। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও সময়সূচি ঘোষণা করতে হবে।২। সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন:বিভিন্ন অনুষদ ও ভবনে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। শিক্ষার্থ...
যশোরের বড় বাজারের দোকানে আগুন
সর্বশেষ, সারাদেশ

যশোরের বড় বাজারের দোকানে আগুন

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের শফির সুতো বশির দোকানে আগুন লেগেছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার পর এই ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।স্থানীয়রা জানায়, হাটচান্নি মার্কেটে শফির দোকানে আকস্মিক আগুন লাগে। যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না।...
জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জিআই পণ্যের স্বীকৃতি পেল বদলগাছীর ‘নাক ফজলি আম’

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||বরিশালের আমড়া ও দিনাজপুরের বেদানা লিচুর পর এবার নওগাঁর বদলগাছীর ‘নাক ফজলি আম’ ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও চাহিদা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।মঙ্গলবার (৬ এপ্রিল) বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান তথ্যটি নিশ্চিত করেন। কৃষিবিদ সাবাব ফারহান বলেন, গত ১ মে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছী উপজেলার ‘নাক ফজলি আম’ চাষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে সনদ হস্তান্তর করেন।তিনি আরও বলেন, তবদলগাছীর ‘নাক ফজলি আম’ এর সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। স্বাদে মিষ্টি ও সুস্বাদু; যা অন্যান্য অঞ্চলের আম থেকে আলাদ...
কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মারধরের শিকার হয়েছেন। স্থানীয়রা জানান, বিয়ের ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে ও কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সোমবার (৫ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। সোমবার বিকালে যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করতে গিয়ে ইমাদুলের বাড়িতে পৌঁছায়। কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশ...
দেশে ফিরলেন খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

দেশে ফিরলেন খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||লন্ডন থেকে কাতারের দোহা বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস (১১৭ দিন) চিকিৎসা শেষে দেশে ফিরলেন তিনি।মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিগত বছরগুলোতে শামিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জুবাইদা রহমান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকে বিমানবন্দর এল...
ভারত-পাকিস্তানকে যুদ্ধে না জড়াতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
আন্তর্জাতিক, সর্বশেষ

ভারত-পাকিস্তানকে যুদ্ধে না জড়াতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

|| আন্তর্জাতিক ডেস্ক ||পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে সোমবার (৫ মে) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন।গুতেরেস বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে এবং বর্তমানে তা ‘চরম উত্তপ্ত অবস্থায়’ রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।আমেরিকার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব বলেন, সাম্প্রতিক উত্তেজনার কারণে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ‘উত্তপ্ত অবস্থায় রয়েছে’।তিনি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার নিন্দা করেন এবং দোষীদের ‘আইনসম্মত উপায়ে’ বিচারের আওতায় আনার আহ্বান জানান।জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ‘এ সংকটপূর্ণ সময়ে স...
কাতারে যাত্রাবিরতি শেষে দেশের পথে খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

কাতারে যাত্রাবিরতি শেষে দেশের পথে খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||লন্ডন থেকে ফেরার পথে কাতারের দোহায় যাত্রাবিরতি শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যম্বুলেন্স। মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিমানটির।বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া। এর আগে লন্ডন থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার পর রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঝে কাতারের দোহায় বিমানবন্দরে যাত্রা বিরতি দেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকালে গণমাধ্যমকে জানান, ‘বিএনপি চেয়ারপারসনকে বহন করা বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। আশা করি নির্ধারিত সময়ে বি...
ফুলবাড়ীতে বালুদস্যুদের বিরুদ্ধে আবারও প্রশাসনের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বালুদস্যুদের বিরুদ্ধে আবারও প্রশাসনের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাট ধরলা সেতু সংলগ্ন নদীর তীর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনরোধে উপজেলা প্রশাসন একের পর এক অভিযান চালিয়ে গেলেও বালুদস্যুদের দৌরাত্ম থামছে না।সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানে ফুলবাড়ী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।অভিযান চলাকালে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বহনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং তাদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টরগুলো ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরলা নদীর তীর রক্ষা বাঁধ সংলগ্ন এলা...
হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া প্রতিনিধি ||বর্বরোচিত মধ্যযুগীয় নির্যাতন, সাজানো মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ এনে আপন ছেটভাইসহ হামলাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিয়া উদ্দিন (৪০) নামের এ ভ্যানচালক।সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগাড়া উপজেলার রেস্টেুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে তিনি এর প্রতিকার চান। জিয়া উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।লিখিত বক্তব্যে জিয়া উদ্দিন বলেন, দীর্ঘ ২ যুগের অধিক সময় ধরে লোহাগাড়া বটতলি মোটরস্টেশনে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে অভাবের সংসারে হাল ধরে আছি। ছোট ভাইয়ের জন্য বউ এনে সংসার গুছানোর হাল ধরতেই পরিবারে নেমে আসে অশান্তি। কয়েকমাস আগে লোহাগাড়া বটতলি স্টেশনে কয়েকদফা হামলা করে আমার ভাই জহিরুল ইসলাম...
জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা; মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা; মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

|| বেরোবি প্রতিনিধি ||জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়ন মামলায় গড়িমসি এবং ফ্যাসিবাদের দোসরদের মামলা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে আসে।মামলা নিয়ে টালবাহানা চলবে না চলবে না, সাঈদ -ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ ইত্যাদি শ্লোগান দেন বিক্ষোভকারীরা।এসময় গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে নয় মাস পরেও যারা বহাল তবিয়তে থাকে তারা আসলে কোন প্রশাসনকে মেইনটেইন করে তা সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। আন্দোলনের নয় মাস পরেও যদি স্বৈরাচারের এ...