Sunday, October 18

সর্বশেষ

বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ১০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ১০

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার দিনগত রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে নিয়ে শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা।অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়।ঘটনাস্থল থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন।অভিযানে দেখা যায়, ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব...
সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে "শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যে উদ্বোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ খ্রি.।বুধবার (২৮ মে) বেলা ১১ টার সময় কালেক্টরেট ভবন চত্বরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গণপতি রায়। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নুরুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সেখ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন- অর -রশিদ- খান হাসান প্রমুখ।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় পুষ...
ঢাকা আলিয়া মাদ্রাসায় অনার্স করতে পারেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় অনার্স করতে পারেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও

|| মো: রাসেল আহমেদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকা আলিয়া মাদ্রাসা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণের জায়গা। রাজধানীর এই পুরনো মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সুন্দর মেলবন্ধন ঘটছে। এখানে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের মূলমন্ত্রও শিখছে।মাদ্রাসাটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চার বছর মেয়াদি অনার্স কোর্স রয়েছে, যেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সুযোগ পায়। এভাবে, এখানে সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করে, একে অপরের থেকে শেখে এবং নিজেদের স্বপ্নকে কাছে টানে।শিক্ষার্থীদের ভালো থাকা ও পড়াশোনায় মনোযোগ দিতে মাদ্রাসায় দুটি আবাসিক হল রয়েছে —আল্লামা কাশগরী (রহঃ) হল ও মুফতি আমুমুল এহসান হল।এই হলগুলোতে শিক্ষার্থীরা বাস করে, যেখানে তারা যেমন নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ পায়, তেমনি ভাই ও বন্ধুত্বের একটি...
ভূমি অফিসের নথি সংকট: প্রশাসনের ব্যর্থতায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভূমি অফিসের নথি সংকট: প্রশাসনের ব্যর্থতায় ভোগান্তিতে সাধারণ মানুষ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি||নাগরিকদের জমির ম্যাপ, খতিয়ানসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র পাওয়ার স্বাভাবিক অধিকার আজ যেন একপ্রকার বিলাসিতায় রূপ নিয়েছে। তথ্য অধিকার আইনের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সরবরাহ করার কথা থাকলেও, বরিশালের বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে যেন সেই আইনের কোনো মূল্যই নেই।সম্প্রতি এই প্রতিবেদকের হাতে একটি সরকারি অফিসিয়াল জবাবের কপি এসেছে, যেখানে ‘১২ নং ক্রমিক’ এ চাহিত তথ্যের উত্তর হিসেবে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, “খতিয়ানের কাগজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র অফিস থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না করার কারণ হলো- সেগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের মহাফেজখানা শাখায় পাওয়া যাবে এবং বানারীপাড়া ভূমি অফিস জড়াজীর্ণ থাকায়, নথিপত্র ক্ষতিকর প্রাণী ও ক্ষুদ্র জীবাণুর সংক্রমণপ্রবণ হওয়ায় সরবরাহ সম্ভব নয়।এই ব্যাখ্যা শুধু অসংবেদনশীল নয়, বরং সরাসরি আইন...
পানছড়ি “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়ি “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” স্লোগানে পুষ্টি সপ্তাহ উদযাপন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বুধবার (২৮ মে) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন-এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।এসময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পুষ্টির চাহিদা, পুষ্টি সংক্রান্ত খাবার পরিবশন ও ঘাটতি পুরণসহ করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, আবুল হাসেম, রিপোর্টাসর্ ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি প্রমুখ।...
ইআবিতে এমফিল পিএইচডির সুযোগ পাচ্ছে আলিয়া শিক্ষক শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবিতে এমফিল পিএইচডির সুযোগ পাচ্ছে আলিয়া শিক্ষক শিক্ষার্থীরা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের ফাজিল, কামিল মাদ্রাসা ও দেশের স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এমফিল পিএইচডি করার সুযোগ পাচ্ছেন মাদ্রাসা উচ্চশিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে। এম.ফিল (মাস্টার অব ফিলোসফি) ও পিএইচ.ডি (ডক্টর অব ফিলোসফি) প্রবিধান (নীতিমালা) ২০২৩' অনুযায়ী গঠিত 'উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটি' এর প্রথম সভাবুধবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৩ নং ভবনের সভাকক্ষে উচ্চতর ডিগ্রি ও গবেষণা পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামসুল আলম বলেন, খুব শীঘ্রই ইআবির অধীনে এমফিল পিএইচডি করার সার্কুলার দেওয়া হবে। এমফিল পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রেই আন্তর্জাতিক মান রক্ষা করা হবে এবং বিশ্বের স্বন...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এবার আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রী সংস্থা।এর আগে, কোন নারী সদস্য না থাকায় শিবিরের কমিটিকে প্রশ্নবিদ্ধ করা হলে তারা জানান যে, নারী শিক্ষাথীদের আলাদা প্লাটর্ম আছে। যা পরবর্তীতে তারা নিজেরাই আত্মপ্রকাশ করবে।অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বুধবার (২৮ মে ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে সাক্ষাৎ করে নানা দাবি-দাওয়া নিয়ে স্বারকলিপি জমা দেওয়ার মাধ্যামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা।স্বারকলিপি জমা দেওয়ার সময় ঢাবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী, সেক্রেটারিসহ মোট সাতজন উপস্থিত ছিলেন। প্রথামিকভাবে সংগঠনটির সভানেত্রী ও সেক্রেটারির পরিচায় জানা গেছে। পূর্ণাঙ্গ কমিটির তালিকা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সভানেত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছ...
টেকসই তৃতীয়-পক্ষ সার্টিফিকেশনের লক্ষ্যে এআইপি’র উপর সচেতনতামূলক কর্মশালা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টেকসই তৃতীয়-পক্ষ সার্টিফিকেশনের লক্ষ্যে এআইপি’র উপর সচেতনতামূলক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ সরকার রপ্তানি প্রবৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে অগ্রাধিকার দিয়েছে, যেখানে মৎস্য ও মৎস্য চাষ খাতের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। যদিও মৎস্য খাত থেকে বাগদা/ব্ল্যাক টাইগার চিংড়ি প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিদ্যমান, তবে চিংড়ি চাষের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লবণাক্ত সহীষ্ণু উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রজাতিসমূহের টেকসই ও খাদ্য-ভিত্তিক বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাত থেকে রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এই কৌশলগত লক্ষ্যকে সমর্থন করার জন্য, বাণিজ্য মন্ত্রণালয় বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)-এর মাধ্যমে মৎস্য খাতকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে বেসরকারী খাতের অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি, উত্তম মৎস্য চাষ (GAq...
ছাত্রী হেনস্থার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ছাত্রী হেনস্থার প্রতিবাদ করায় ঢাবির দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ

|| ঢাবি প্রতিনিধি ||রাজধানীর চাঁদনী চক মার্কেটে ব্যবসায়ী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। মারধরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুললে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।এদিকে মঙ্গলবার (২৭ মে) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে আহত শিক্ষার্থীদের দেখতে যান।উল্লেখ্য, গতকাল ২৬ মে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী শিক্ষার্থীসহ কাপড় কিনতে...
বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন; সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক জাকির
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন; সভাপতি সাইদুল, সাধারণ সম্পাদক জাকির

|| মো. আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক 'আমার দেশ' পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি মো. সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মানবকন্ঠ-এর প্রতিনিধি মো. জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক 'বরিশালের কাগজ' এর প্রতিনিধি মো. জাহিন খালাসি।নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৭ মে (মঙ্গলবার) বিকেল ৬টায় বানারীপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. জাহিন খালাসি এবং সঞ্চালনা করেন সাংবাদিক মাসুম সরদার। সভায় ক্লাবের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধা...