রাবিতে ‘স্বনন’ এর কার্যনির্বাহী কমিটি গঠন
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||আবৃত্তিচর্চার সংগঠন 'স্বনন' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংস্কৃত বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইমন আহমেদ রোহানকে আহ্বায়ক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শাহরিয়ার ইসলাম সাইফ ও আইন বিভাগের ২০২১-২২ বর্ষের বুশরা-ই-জাহান ইভাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।গত ২৪ মে সংগঠনটির ৪৩ বছর পূর্তি উৎসব উদযাপন শেষে এই কমিটি ঘোষণা করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন- সমাজকর্ম বিভাগের ইমরান ইমন, চিত্রকলা বিভাগের অনন্যা রায়, ইসলামিক স্টাডিজ বিভাগের আজাদ হোসাইন, মৃৎশিল্প কারুশিল্প ও ভাষ্কর্য বিভাগের ফুয়াদ হোসেন, দর্শন বিভাগের মহুয়া মল্লিক, গ্রাফিক ডিজাইন জেবা বিভাগের রাফিয়া জাহান শুচি, আন্তর্জাতিক সম্পর...










