Sunday, October 18

সর্বশেষ

লোহাগাড়ায় চোলাই মদসহ আটক ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় চোলাই মদসহ আটক ৩

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি ২শ বোতল চোলাই মদসহ মাদক কারবারে জড়িত ৩ জনকে আটক করা হয়।মঙ্গলবার (২৭) ভোর রাত আনুমানিক ১ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় এই অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন ১। কমল জলদাস (৪৫), পিতার নাম: মৃত ভাটিরাম জলদাস ২। আশীষ জলাদাস (২৫), পিতার নাম: হরিলাল জলদাস ৩। বাবলু জলদাস (২০), পিতার নাম: মৃত তুফান জলদাস, সকলেই উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ার বাসিন্দা।এ সময় কমল জলদাসের বাড়ির পাশে বাগানের ভেতরে তাবুর ভেতর হইতে ৮৮ টি SPEED প্লাস্টিকের -২৫০ মিলি করে (৮৮×২৫০)=২২লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধৃত আসামী কমল জলদাসের দখল হইতে উদ্ধার করা হয়। মূল্য (২২×৬০০)=১৩,২০০/- টাকা খ) গুরু প্লাস্টিক বোতল ৩৫ টি, বিভিন্ন কোম্পানীর বোতল ২৬ টি, মোট (৩৫+২৬)= ৬১ ...
বেতাগীর কলেজ শিক্ষক মোশারফ সিকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

বেতাগীর কলেজ শিক্ষক মোশারফ সিকদার আর নেই

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলাধীন বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর সিনিয়র প্রভাষক জনাব মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে বিবিচিনি নিয়ামতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।মরহুম মোশারফ হোসেন, এর আগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ আলোকিত দৈনিককে জানিয়েছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জন্য নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপি পরিবার শোকাহত।...
সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এতে ৭ ধরনের ৪৬ টি সহায়ক উপকরণের মধ্যে ছিলো - হুইলচেয়ার ৩৬টি ট্রাই সাইকেল ৮টি অক্সিলারী ক্র্যাচ ১টি, ওয়াকার ১টি। সোমবার (২৬ মে) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় - প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও সাহায্য কেন্দ্র সিরাজগঞ্জের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান ম...
ইউআইইউ ফার্মেসি বিভাগীয় প্রধানের OWSD ফেলোশিপ অর্জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ ফার্মেসি বিভাগীয় প্রধানের OWSD ফেলোশিপ অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ আন্তর্জাতিক গবেষণায় এক অনন্য সাফল্যের জন্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (OWSD) ফেলোশিপ অর্জন করেছেন।উন্নয়নশীল দেশগুলোর উদীয়মান নারী গবেষকদের গবেষণাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্কে সংযুক্তি এবং বৈজ্ঞানিক নেতৃত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্যে অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (OWSD) প্রতি বছর প্রদান করে আর্লি ক্যারিয়ার ফেলোশিপ। OWSD ফেলোশিপ কর্মসূচিটি গ্লোবাল সাউথ অঞ্চলে গবেষণার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হয়, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (IDRC)।২০২৪ সালের আর্লি ক্যার...
ঈদ উপলক্ষে আইনশৃংখলা রক্ষায় আইজিপি’র ভিডিও কনফারেন্স
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঈদ উপলক্ষে আইনশৃংখলা রক্ষায় আইজিপি’র ভিডিও কনফারেন্স

|| মুহাম্মদ আব্দুর রহমান | কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ||লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইজিপির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ সভায় অংশগ্রহণ করেছেন।আজ মঙ্গলবার (২৭ মে) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম-এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, ডিআইও-০১, জনাব মোঃ মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।...
সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা: বিসিবি
খেলাধুলা, সর্বশেষ

সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা: বিসিবি

|| স্পোর্টস ডেস্ক ||এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। পিএসএল শেষেই আগামীকাল বুধবার (২৮ মে) শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। আর এজন্য রিশান-মেহেদী থেকে গেলেও সাকিব হয়তো পাকিস্তান ছেড়েছেন। কারণ, সাকিব গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। এমনকি তাকে চ্যাম্পিয়নস ট্রফিতেও বিবেচনায় রাখা হয়নি। তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলছেন, সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা সবসময় খোলা।গত বছরের অক্টোবরে অলরাউন্ডার সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলেছেন। আর ওই ম্যাচের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন যে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে তিনি বিদায় নিতে চান।কিন্তু র...
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

|| নিউজ ডেস্ক ||ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাদ দেখা কমিটির সভা আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।এতে আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে।এ ছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্ব মাসের চাদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।...
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর
সর্বশেষ, সারাদেশ

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর

|| নিজস্ব প্রতিবেদক ||লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আহত ২৮৬ জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ কোটি ৮৬ লাখ টাকা অনুদান দেওয়া হয়।সোমবার (২৬ মে) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরমান হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে সরকার। আহ...
বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭-এর কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ৯ জন পুরুষ ও ৫ জন নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এ সময় দুই বাহিনীর মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয়দের দাবি, সকাল ৬টার দিকে বিএসএফের পক্ষ থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে বিজিবি এই গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেছে। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন।পুশইনকৃত ব্যক্তিরা এখনো শূন্যরেখা...
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাত আতঙ্ক: যাত্রীদের নিরাপত্তা দাবি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাত আতঙ্ক: যাত্রীদের নিরাপত্তা দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||আর কয়েকদিন পরই ঈদুল আজহা। ঈদযাত্রায় প্রতি বছর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে নাড়ির টানে বাড়ি ফেরে কয়েক লাখ মানুষ। এবারও এ মহাসড়ক দিয়ে ঈদে ঘরে ফিরবেন তারা। তবে ঈদযাত্রার আগে মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনার পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটছে। ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়কে নেমে আসছে আতঙ্ক। এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে মহাসড়কে টহল কার্যক্রমসহ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।সর্বশেষ মঙ্গলবার (২০ মে) রাতে মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে। ঘটে শ্লীলতাহানির ঘটনাও। এ ঘটনার পর থেকে যাত্রী ও চালকদের মধ্যে আরও আতঙ্ক বেড়ে যায়।সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে প্রতিদিন ...