Sunday, August 2

সর্বশেষ

ইউআইইউ’তে “ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’-এর উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে “ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’-এর উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স (আইআইবিএফই-ইউআইইউ)”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ইউআইইউ ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ, ইউনিয়ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো: ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’র (বিআইবিএম) মহাপরচিালক ডা. মোঃ আখতারুজ্জামান, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অফ বাংলাদে...
নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী পৌরসভার দুই বারের নির্বাচিত সাবেক মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আঃ রহমান মিয়া আর নেই। তিনি আজ শনিবার (১৫ মার্চ) ভোরে চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি এক স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আঃ রহমান মিয়া দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের নামাজে জানাজা আজ বিকেল সাড়ে ৩টায় নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে নাগ...
বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ| জেলা প্রতিনিধি (বগুড়া) ||দেশে আছিয়ার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বগুড়ার কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। দুই শিশুর মধ্যে একজনের রক্তক্ষরণ হচ্ছে, অপরজন জ্বরে আক্রান্ত। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।শনিবার (১৫ মার্চ) সকালে মামলার বিষয় নিশ্চিত করে কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে খাবারের প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।এর আগে গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক।এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সম...
সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানী, সর্বশেষ

সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| মো: রফিকুল ইসলাম খান | সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||ঢাকাস্থ সিরাজগঞ্জবাসীদের নিয়ে সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ড: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গত ১৫ বছর এভাবে এত বড় আকারে কোনো অনুষ্ঠান করা যায় নাই। এবার করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে সকলকে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য আহ্বান জানান সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই কৃতি সন্তান।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহিনুর আলমসহ সিরাজগঞ্জের সংসদীয় সকল আসনের জামায়াত মনোনীত এমপি প্রর্থীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সলংগা থানা জামায়াতের আমীর রাসেদুল ই...
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান চালায়।বিজিবির তথ্যমতে, পাচারের গোপন খবর পেয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি দল পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে৫টি ভারতীয় NX-200 ATHENA...
পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কূটনীতিক বৈঠক
আন্তর্জাতিক, সর্বশেষ

পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কূটনীতিক বৈঠক

|| আন্তর্জাতিক ডেস্ক ||চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকদের মধ্যে শুক্রবার (১৪ মার্চ) বৈঠক হয়েছে। বেইজিংয়ের আশা, এ বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও আমেরিকার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্বপালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে দেশটিকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।ওয়াশিংটনের সরে যাওয়ার পরও এক বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল। পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা...
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
রাজনীতি, সর্বশেষ

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিএনপি বৈঠক করবে শনিবার (১৫ মার্চ)। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।এদিন দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব।...
জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে আজ দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন। খবর বাসসের।বৈঠকে কক্সবাজারের শরণার্থীশিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, ‘পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি।’আন্তর্জাতি...
বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকার পাড়া আর্ট কলেজের দক্ষিণ পার্শে পূর্ব বিরোধের কারনে একই এলাকার বিবাদীগণ ভিকটিম পারভেজ (২১) কে ও তাহার বন্ধু আতিকুলকে ধারালো চাকু দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে জখমীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভিকটিম পারভেজ মৃত্যুবরণ করেন।উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ডিবির একটি দল গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দঃখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ হিরু (২৫), পিতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নিশাদ (২০), পিতা মোঃ মানিক, উভয় সাং চকলোকমান খন্দকারপাড়া, থানা-শাহজাহানপুর, গ্রেফতার করেন।আসামীরা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দি প্রদান কর...
নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমের বারান্দায় ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান সহকারী অধ্যাপক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন।পরবর্তীতে তার ছবি ও ঘটনার বিবরণ কয়েকজন ফেসবুকে শেয়ার করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। জানা যায়, তার নাম মো: শফিকুল ইসলাম (৪৬), বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বানির খামারে। তিনি একজন মিশুক (অটোরিকশা) চালক।জানা গেছে, শফিকুল ইসলাম কুমরপুর থেকে যাত্রী নিয়ে নাগেশ্বরী আসেন। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে তার মিশুকটি ছিনতাই করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল...