Sunday, August 2

সর্বশেষ

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯টি পরিবারের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে মোট ৪ হাজার ৬৯৪ দশমিক ৯৯ মেট্রিক টন চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে।শুক্রবার (২১ মার্চ) কালীগঞ্জ ইউনিয়নে ৪,৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান থাকলেও অভিযোগ উঠেছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রভাবশালী মহল নিজেদের লোকদের মাধ্যমে চাল সংগ্রহ করছেন।৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজালাল অভিযোগ করেন, "আমার নামে স্লিপ থাকার কথা থাকলেও অন্য একজন সেই স্লিপ ব্যবহার করে চাল নিয়ে গেছেন।"এদিকে স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান জানান, ...
হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত এই মাহফিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রসুল রাজা এবং সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ...
পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার ( ২১ মার্চ) বিকাল পাঁচটা থেকে পানছড়ি সিনিয়র মাদ্রাসা মাঠে দলটির উপজেলা আমির মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।এসময় বক্তারা সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন ফ্যাসিবাদ, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সুন্দর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ...
পানছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন।শুক্রবার (২১ মার্চ ) বিকাল ৫ টায় হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া'র উপস্থিতিতে ১২০ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে জনকল্যাণমূলক কর্মসূচির কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ মাতৃকার সেবায় সীমান্তে কঠোর নিরাপত্তা বিজিবি কাজ করে যাচ্ছে। একই সাথে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের...
ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ও আদর্শ শিক্ষক পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে "রমজানের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) ফুলবাড়ী মডেল মসজিদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের মাস। এ মাসে আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মগঠনের মাধ্যমে সমাজে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার বাইতুল মাল বিষয়ক সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখা...
সিরাজগঞ্জে জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে তিনটায় শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক, সদর থেকে এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সদর থানা আমির এডভোকেট নাজিম উদ্দিন।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হচ্ছে নিজেরা রোজা পালনের মাধ্যমে ক্ষুধার্ত মানুষের যে বেদনা সেটা বোঝা। এর মধ্য দিয়ে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং রমজানের শিক্ষা নিয়ে বাকি ১১ টি মাস যেন আমরা গ...
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়ে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া জেলা শাখা।মিছিলটি সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন শহর সভাপতি রেজোয়ানুল ইসলাম, পূর্ব জেলা সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব, শহর সেক্রেটারি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ।সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ই...
বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, অহত ২১
সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, অহত ২১

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় ভটভটির ২১ জন যাত্রী আহত হন।শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।আহতরা হলেন, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো: সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০) সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা। বাকী ৭ জনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।স্থানীয় আমিনুল...
বানারীপাড়ায় আব্দুর রহমানের বাড়ি ঘেরাও, এমটিএফই প্রতারণার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় আব্দুর রহমানের বাড়ি ঘেরাও, এমটিএফই প্রতারণার অভিযোগ

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া উপজেলার এমটিএফই প্রতারক আব্দুর রহমানের বিরুদ্ধে স্থানীয় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ২০ মার্চ বৃহস্পতিবার, সকালে আব্দুর রহমানের আত্মীয়-স্বজন, বিশেষ করে তার শ্যালিকা, যখন তার ভাড়া বাসা থেকে মালামাল স্থানান্তর করতে যান, তখন স্থানীয় জনগণ ও প্রতারিত গ্রাহকরা তা দেখার পর ক্ষোভে ফেটে পড়ে এবং তার বাড়ি ঘেরাও করে। অবশেষে মালামাল রেখে তার আত্মীয়-স্বজনরা চলে যেতে বাধ্য হয়।এ ঘটনায় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, আব্দুর রহমান ছিলেন বানারীপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাসরত আব্দুল মান্নানের ছেলে। তিনি গত কয়েক বছরে বানারীপাড়া, বন্দর বাজার, এবং আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষকে প্রতারণার ফাদে ফেলে কয়েক কোটি ...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় বাজার কেন্দ্রীয় মসজিদ হতে মসজিদে পেশ ইমাম মাওলানা দলিলুর রহমান এর সভাপতিত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান। সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।সমাবেশে উপজেলা জামায়েত ইসলামী'র সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, ইসলামী আন্দোলনে সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, মুফতি মহিউদ্দিন সহ...