Sunday, August 2

সর্বশেষ

পানছড়ি মোল্লা পাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি মোল্লা পাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লা পাড়া দারুল উলুম ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা।এসময় তিনি এতিমখানার ছাত্রদের সাথে বিভিন্ন শিক্ষামূলক আলোচনা করেন এবং এতিমখানার কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।অন্যান্যদের মাঝে জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, অ্যাডভোকেট মনজিলা সুলতানা, সুমন চৌধুরী, এলাকার ব্যক্তিবর্গসহ এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা উপস্থিত ছিলেন।...
শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা বিচার করবো : এনআরসি’র ইফতারে শহিদ মেহেদির মা
রাজনীতি, সর্বশেষ

শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা বিচার করবো : এনআরসি’র ইফতারে শহিদ মেহেদির মা

|| নিউজ ডেস্ক ||‘শেখ হাসিনা দিল্লিতে মোদির লগে বইসা রাজনীতি করতেছে। আট মাসেও আমি আমার ছেলে হত্যার বিচার পাই নাই। সরকার তার বিচার না করলে আমরা শহিদ পরিবার নিজ হাতে বিচার করমু। শেখ হাসিনাকে দিল্লি থেকে টাইন্যা আইনা পাড়ায়া পাড়ায়া মারমু।’এভাবেই জুলাই বিপ্লবের শহিদ মেহেদি হাসানের মা পারভিন চব্বিশের গণহত্যার বিচারের দীর্ঘসুত্রিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।তিনি বলেছেন, ‘শেখ হাসিনা যে দিল্লিতে পলায়া আছে তারে কি টাইন্যা আনার লোক নাই? দেশে কি সরকার নাই? বিএনপি-জামায়াত নাই? জনগণ নাই? তারা কেউ হাসিনাকে ফিরাইয়া আইন্যা বিচার করছে না। অথচ আওয়ামী লীগের লোকেরা আমাগো হুমকি ধামকি দিয়া যাইতেছে।’শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাইয়ের শদিদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ চার শতাধিক নাগরিকদের সম্মানে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অতিথ...
সিরাজগঞ্জ শহরের ২০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ শহরের ২০নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ২০নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) জেলা শহরের এস এস রোডে ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে পেশাজীবীদের নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।পেশাজীবী ইউনিটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবু কাওসার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক আব্দুল লতিফ। তিনি তার বক্তৃতায় তিনি বলেন, রমজান হচ্ছে সংযমের মাস। এই ঈদে আমরা ছেলেমেয়েদের পাঁচটা সাতটা জামাকাপড় দিচ্ছি। অথচ আমার পাশের বাড়ির অনেকেই একটি জামাই কিনতে পারেনি। নিজে একটি কম কিনে পাশের বাড়ির মানুষকে দেওয়াই হচ্ছে রমজানের শিক্ষা।সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যম...
কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কেরামতিয়া হাফেজিয়া মাদরাসার মোক্তব ঘর থেকে ভিজিএফের প্রায় ৩.৮ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল উদ্ধার করা হয়।স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, আমজাদ মিয়া, শাহাজালাল ও বাঁধন জানান, সরকার গরিব ও দুস্থ মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা করে। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজশে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জামাল ব্যাপারীর মাধ্যমে এসব চাল অবৈধভাবে মজুত করা হয়।খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসার মোক্তব ঘর ঘিরে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চাল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে মাদ্রাসার ম...
এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন (২৮)। এ ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।শনিবার (২২ মার্চ) সকালে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার।এদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিয...
বগুড়ায় পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।আজ শনিবার (২২ মার্চ) সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন জামা উপহার দেওয়া হয়।প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে ...
তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

|| তজুমদ্দিন ভোলা প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাঁজায় নজিরবিহীন ইসরায়েলী আগ্রাসী বাহিনীর বর্বরোচিত হামলা ও হত্যা এবং ভারতে মুসলিমদের নির্বিচারে নিপীড়ন, নাগপুরে মুসলিম হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে উত্তর বাজার গিয়ে সমাপ্ত হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা আবদুর রব, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি জাফর আহমদ, সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদ...
ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি
রাজনীতি, সর্বশেষ

ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি

|| নিউজ ডেস্ক ||ঐকমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ ও ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেন–জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান–পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা (জেন–জি) মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে, এটা এনসিপি যৌক্তিক মনে করে না। আগামীকাল এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দেবে।‘তারা (সংবিধান সংস্কার কমিশন) চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে,’ বলেন তিনি।এ সময় সারোয়ার তুষার বলে...
কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে কিশোরীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজলু হককে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।গ্রেপ্তার হওয়া ফজলু হক লালমনিরহাট জেলার চরগোগুণ্ডা এলাকার টেংরা মামুদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের সুবাদে গত ২ মার্চ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যান ফজলু হক ও তার স্ত্রী।বাড়িতে কেউ না থাকার সুযোগে ফজলু অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার চরগোগুণ্ডা গ্রামে নিয়ে যান। সেখানে স্ত্রীসহ কিশোরীকে তাদের...
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীতে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নয়াপল্টনের হোটেল ভিক্টোরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের পরিচালানয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছনাত আলী।বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যক্ষ অধ্যাপক ড. ইমরান হোসাইন, অধ্যক্ষ অধ্যাপক ড. এএনএম শাহাদাত, চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রেজারার অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খসরু মিয়া, প্রধান উপদেষ্টার প্রেস ইউং ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদ...