Sunday, October 18

সর্বশেষ

বোরহানউদ্দিনে চাঁদা বন্ধে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর ভূমিকা প্রসংশনীয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বোরহানউদ্দিনে চাঁদা বন্ধে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর ভূমিকা প্রসংশনীয়

|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে দীর্ঘদিন ধরে 'খাজনার' নামে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল একটি প্রভাবশালী মহল। সম্প্রতি এ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাহসী অবস্থান নেন গাজীপুর টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২)। তার এই উদ্যোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং শেষ পর্যন্ত চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৪ জুন মুজাহিদুল ইসলাম নিজ গ্রামে অবস্থানকালে বাজারে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদা না দেওয়ার আহ্বান জানান। এ সময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় ছাত্রদল নেতা তুহিন ফরাজির নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলের কিছু নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। মুজাহিদুল মারধরের শিকার হন এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়।ঘটনার পর তিনি সংবাদমাধ্যম দ্যা ড...
খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে যুবক আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||সন্ত্রাসীদের ছোড়া গুলিতে খুলনায় গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সাজিদ হাসান। রবিবার (১৫ জুন) রাত ৯ টার দিকে নগরীর ময়লাপোতা মোড় সংলগ্ন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে বর্ণনা দিয়ে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসান রিক্সাযোগে শিববাড়ি মোড় থেকে বাগমারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। তাকে বহনকারী রিক্সাটি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সামনে রূপসা অটোমোবাইল গ্যারেজের সামনে আসার পর জাহিদ হাসান বিষয়টি আঁচ করতে পারে এবং রিক্সা থেকে নেমে আত্মরাক্ষার জন্য দৌড় দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ওই দু'জনের মধ্যে একজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি জাহিদেরে বাম কোমরে এবং অপরটি ডান...
খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সবুজ হত্যাকাণ্ডে জড়িত ২ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত ২ জুন ২০২৫ তারিখ রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা নূরানী মহল্লার কাঠ গোল্লার পাশের কলপাড়ে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক মিলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে সবুজ হাওলাদারকে হত্যা করে। এই ঘটনায় মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত আসামীদের সনাক্ত করে।পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত ১৫ জুন ২০২৫ তারিখ হাফিজনগর এলাকা হতে হত্যাকাণ্ডে জড়িত আসামী ১) ভাগনে সজীব (চোর সজীব) (২০), পিতা-অজ্ঞাত, সাং-নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেলকে এবং র‍্যাব-৬ এর সহায়তায় বানরগাতী হতে ২) নয়ন মৃধা (২৬), পিতা-মৃত আজিজ মৃধা, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে গ্রেফতার করা হয়।কে,এম,পি’র বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত ...
বেতাগীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগী উপজেলায় জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ জুন) বিকাল ৪ টায় হাইস্কুল মাঠে ঝালকাঠি জেলা টিম বনাম বেতাগী উপজেলা টিম-এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।ম্যাচ শেষে বিজয়ী দল বেতাগী উপজেলা টিম এর খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ঝালকাঠি জেলা টিম এর খেলোয়াড়দের হাতে রানারআপ ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ ও উপজেলা তাঁতীদলের সভাপতি আরিফ খান।...
ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকা আলিয়ায় কামিল স্নাতকোত্তর ভর্তি শুরু ১৭ জুন

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর (প্রথম পর্ব) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৭ জুন ২০২৫ থেকে। আবেদন গ্রহণ চলবে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আছলাম মিয়ার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ফি প্রদানপূর্বক আবেদন করতে পারবেন।ফরম পূরণের পর প্রিন্ট করা কপি ও প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার অফিসে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জমা দিতে হবে। সময়মতো কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।ভর্তি যোগ্যতা:শুধুমাত্র ২০২২ ও ২০২৩ সালের ফাজিল (স্নাতক) পাস নিয়মিত শ...
নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা ২ যুবক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও সত্য উদঘাটনের নিরলস প্রচেষ্টায় ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত থেকে রক্ষা পেয়েছেন মো. মিলন মিয়া (২৭) ও মো. এরশাদুল হক (৩৫)। একইসঙ্গে পূর্বপরিকল্পিত এই ষড়যন্ত্রের মূল হোতা মো. জুয়েল হক (২৭) ও মো. মনির হোসেন (২৮) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের এগারো মাথা বাজার এলাকায় তালুকদার এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনকভাবে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলকান্ত রায় ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। সেখান থেকে তারা একটি সুজুকি জিকজার মোটরসাইকেল থেকে ৬৭ পিস গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করেন। উপস্থিত জনতার সামনেই মোটরসাইকেলের সিট কভারের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ইয়াবা জব্দ করা হয় এবং মিলন মিয়া ও এরশাদুল হককে প্রাথমিকভাবে আ...
ইউআইইউ অ্যাসেন্ড দল ক্যানস্যাট প্রতিযোগীতায় এশিয়ায় ২য়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ অ্যাসেন্ড দল ক্যানস্যাট প্রতিযোগীতায় এশিয়ায় ২য়

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি দ্বারা আয়োজিত ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় এশিয়ায় ২য় স্থান এবং বিশ্বে ৭ম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ০৫ - ০৮ জুন ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত` হয়। ইউআইইউ টিম ২০২৪ সালের ক্যানস্যাট প্রতিযোগীতায় এশিয়ায় ৩য় এবং বিশ্বে ১১তম হয়েছিলো। প্রতিযোগিতাটির স্পনসর হিসাবে ছিলো নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স ইত্যাদি।ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এই স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০ - ৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সকল তথ্য প্রদর্শন করা।ক্...
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই দূর্ঘটনা ঘটে। মৃত ওই নারী বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আবুল কাশেম স্ত্রী।স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারাত্মক যখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ফরবাড়ীতে পৌছলে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ...
খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত।রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় মামুনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের তথ্য থেকে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘো...
বাবা—নীরব ভালোবাসার অনন্ত ছায়া
জাতীয়, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বাবা—নীরব ভালোবাসার অনন্ত ছায়া

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||জীবনের প্রতিটি ধাপে সন্তানের পাশে এক অবিনাশী ছায়ার মতো যে মানুষটি দাঁড়িয়ে থাকেন, তিনি ‘বাবা’। নিঃশব্দ, নিরব, কিন্তু পাহাড়সম দৃঢ়তায় ভরপুর একজন মহান ব্যক্তিত্ব। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’। এই দিনে সন্তানেরা একটু আলাদাভাবে স্মরণ করে তাদের জীবনের প্রথম নায়ক, ছায়াসঙ্গী এই মানুষটিকে।পৃথিবীর প্রতিটি বাবাই যেন এক একজন নীরব যোদ্ধা। নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের ভিত গড়ে তোলার জন্য জীবনভর ছুটে চলেন। সূর্যের প্রখর রোদ হোক কিংবা কনকনে শীত—বাবার দায়িত্ব থেমে থাকে না কখনোই। সন্তানের মুখের হাসিই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন।ফুলবাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক সাজেদুল হক (৬৫) জানালেন,“ছেলেমেয়েদের মুখে হাসি দেখাই বাবার সবচেয়ে বড় আনন্দ। ওদের পড়াশোনা, চাকরি, সংসার—সবকিছু গুছিয়ে উঠলে মনে হয় নিজের জীবনটা...