গলে টেস্টে ৫০০ রান স্পর্শের আগেই শেষ বাংলাদেশের ইনিংস
|| স্পোর্টস ডেস্ক ||গলে টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ৪৫৮ রান তুলে বিশাল পুঁজির আশা জাগালেও, বুধবার শেষ বিকেলে ব্যাটিং ধসে মাত্র ২৬ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল, এবং শেষমেশ ৫০০ রানের আগেই গুটিয়ে যায় ইনিংস। টাইগারদের ইনিংস শেষ হয় ৪৯৫ রানে। তাতে ৫ রানের জন্য ৫০০ রানের মাইলফলক ছুঁতে ব্যর্থ হয়।ইনিংসের শুরুতে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর চতুর্থ উইকেটে ২৬৪ রানের দুর্দান্ত জুটি দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু শেষ বিকেলের ব্যাটিং ধসে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ।৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে চতুর্থ উইকেটে ২৪৮ রানের জুটি গড়ে টেনে তোলেন শান্ত ও মুশফিক। শান্ত ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রানের দারুণ ইনিংস খেলেন। মুশফিক খেলেন ১৬৩ রানের এক ...










