Saturday, August 1

সর্বশেষ

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক, সর্বশেষ

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

|| আন্তর্জাতিক ডেস্ক ||কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার (২৩ মার্চ) পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৮ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে।এই সিদ্ধান্তের ফলে কার্নির দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই দেশটিতে নির্বাচনের দৌড় শুরু হয়ে গেলো।তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।মার্ক কার্নি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যায় বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে সৃষ্টি হয়েছে।’তিনি আরো বলেন, আমি কানাডার জনগণের কাছে শক্তিশালী ও ইতিবাচক সমর্থন চাই, যাতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করতে পারি এবং এমন একটি নতু...
আগ্রীম টিকিটে ট্রেনের ঈদযাত্রা শুরু আজ
জাতীয়, সর্বশেষ

আগ্রীম টিকিটে ট্রেনের ঈদযাত্রা শুরু আজ

|| নিউজ ডেস্ক ||আজ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগ্রীম যাত্রা শুরু হচ্ছে। যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া, বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করবে। শিডিউল বিপর্যয় রোধে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।ঈদ যাত্রার জন্য সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করেন। তাই এখানে বাড়তি নজর দেওয়া হয়েছে। স্টেশনের টিকিট কাউন্টার এলাকায় বাঁশ দিয়ে চারটি সারি তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা টিকিটের জন্য নিয়ম মেনে দাঁড়িয়ে থাকতে পারেন। স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং টিকিট কাউন্টারসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ যাত্রা সুষ্ঠু ক...
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক হামাস কর্মকর্তা।মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো এই হামলায় নিহত হন হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুম। গাজা উপত্যকার খান ইউনুস শহরে অবস্থিত এই হাসপাতালটিই সেখানকার প্রধান চিকিৎসাকেন্দ্র।হামাসের এক কর্মকর্তা জানান, চারদিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য নাসের হাসপাতালে ভর্তি ছিলেন বারহুম।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে’ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করা হয়েছে যা...
নাগেশ্বরীতে স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ৬ টার সময় নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুলব্যাগে করে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজাসহ নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীর বস এলাকার মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিগণ বিশেষ কায়দায় স্কুলব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।...
বানারীপাড়ায় ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

আছিবুল ইসলাম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিবরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ২১ মার্চ, শুক্রবার দুপুর ১টার দিকে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন ১৪ বছর বয়সী এক কিশোরী মারজিয়া ইসলাম মৌ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মৌ ওই ভবনেরই ৫ম তলায় অবস্থিত 'নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মারজিয়া ছাদ থেকে প্রথমে তিনি একতলা একটি টিনের চালা ঘরের ওপর পড়েন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারজিয়ার মৃত্যু ঘটে।মারজিয়া ইসলাম মৌ ছিলেন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দ...
নাগেশ্বরীর কালীগঞ্জে ভিজিএফ চাল মজুদের অভিযোগ: ৭১ বস্তা চাল জব্দ, তদন্ত চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কালীগঞ্জে ভিজিএফ চাল মজুদের অভিযোগ: ৭১ বস্তা চাল জব্দ, তদন্ত চলমান

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন কালীগঞ্জ ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৭১ বস্তা চাল জব্দ করা হয়েছে।২১ মার্চ ২০২৫ তারিখে চাল বিতরণের সময় ট্যাগ অফিসার মোঃ নুর কুতুবুল আলম স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম বহির্ভূতভাবে ভিজিএফ চাল ক্রয় করে মজুদ করছে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদকে অবহিত করলে, তার নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযানে ১৪ বস্তা চাল জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের কক্ষে অভিযান চালিয়ে আরও ৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়। মোট ৩৮২১ কেজি মোটা আতপ চাল, যার বাজার মূল্য প্রায় ১,৯১,০৫...
টিউবওয়েলের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

টিউবওয়েলের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরটেপারকুটি উত্তর পাড়া (নামাপাড়া) এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।জানা গেছে, অদ্য ২৩ মার্চ, রবিবার দুপুরে আউয়াল দোকানদারের বাড়ি সংলগ্ন কাচামাল ব্যবসায়ী বাবলু ডাক্তারের (কচাকাটা) ঔষধের দোকানের সামনে খেলতে গিয়ে রুবেলের মেয়ে এবং তার এক নিকটাত্মীয়ের ছেলে টিউবওয়েলের খালের পানিতে পড়ে যায়।পরে স্থানীয়রা তাদের খোঁজ পেয়ে উদ্ধার করে, তবে ততক্ষণে তারা দুজনই নিথর হয়ে যায়।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।...
নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলা অডিটোরিয়ামে মাহফিলটি অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার সর্বস্তরের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেনসহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম (রেজা), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সোনালী ব্যাংক লি:-এর নাগেশ্বরী শাখার ম্যানেজার মোঃ এরশাদুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শামসুদ্দিন, আহ্বায়ক, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কল...
সিরাজগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন 
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস-সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের নিকট  স্মারকলিপি প্রদান করা হয়।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক -কেয়ারটেকার ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। রবিবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ এবং সঞ্চালনা করেন, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকার।মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাই...
মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||আদালতের আদেশ লঙ্ঘন করে যানবাহন থকে পৌর টোল আদায় করা হচ্ছে এমন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ পরিবেশন করা হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি পৌরসভা কর্তৃপক্ষ। রবিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় বেলকুচি পৌরসভা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেলকুচি পৌরসভার পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ। তিনি বলেন, আদালত নিষেধাজ্ঞা দেবার পরেও আমরা টোল আদায় করছি এমন অভিযোগ তুলে একটি পত্রিকা সংবাদ পরিবেশন করেছে। যেটা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। বরং আদালতের আদেশ পাবার পরপরই আমরা ইজারাদারকে ডেকে টোল আদায় বন্ধ করতে নির্দেশনা দেই। এরপর থেকে যানবাহন হতে পৌর টোল আদায় বন্ধ রয়েছে। এরপরও উদ্দ্যেশ্যে প্রনোদিতভাবে বেলকুচি পৌরসভা ও আমাদের হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এমন সংবাদ পরিবেশন...