রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি: দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন!
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) বাসীর মাঝে আমিরুল ইসলাম খান আলিমের উদ্যোগে আয়োজিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাতের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন ও ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো ধরনের সংস্কারের জন্য নয়।তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের কথা বলে কেবল সময়ক্ষে...










