Sunday, October 18

সর্বশেষ

স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি|||স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্ত করার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ জনগণ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল চারটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, সম্প্রতি সারা দেশের ১৫০ টি উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হয়। কিন্তু কুড়িগ্রাম জেলার সাতটি উপজেলা স্কুল ফিডিং কর্মসূচির তালিকাভুক্ত হলেও নদী বেষ্টিত সবচেয়ে অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠী অধ্যুষিত ফুলবাড়ী ও উলিপুর উপজেলা তালিকা থেকে বাদ পরে। এর প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্তির দাবীতে মানববন্ধ...
যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন।পোস্টে খামেনি বলেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ”সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই এ ইস্যুতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায়...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।পরিদর্শনের সময় পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ড. আবরার বলেন, এই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করছি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে এসে যে সুশৃঙ্খল পরিবেশ দেখলাম, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ...
বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২০০ টি দেশি নারকেল ও ১৫০ টি তালের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ প্রমুখ।...
অবরুদ্ধ এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

অবরুদ্ধ এনবিআর

|| নিউজ ডেস্ক ||আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশ ও বের হতে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। সেবাপ্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও কলমবিরতির মধ্যে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।এদিকে, বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে ২৮ জুন থেকে (শনিবার) ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।এর পাশাপাশি সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মকর্তা-কর্মচারীদের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।...
বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক
রাজনীতি, সর্বশেষ

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মিলারের বৈঠক

|| নিউজ ডেস্ক ||বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ বেলা ১১টায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গুলশান কার্যালয়ে আসেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন।এর আগে, মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।...
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত ও গুরুতর আহত ২
সর্বশেষ, সারাদেশ

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত ও গুরুতর আহত ২

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর-বেনাপোল মহাসড়কে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ দুই যাত্রী নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৫-৮১৫৮) যশোর-বেনাপোল মহাসড়কের যশোর কোতোয়ালি থানাধীন নতুনহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ড্রাইভার জুই (৩০) ও সঙ্গীয় যাত্রী মিলন (৪০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।নিহত জুই যশোরের কোতোয়ালি থানার উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী এবং নিহত মিলন একই থানার খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের পুত্র।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর যাত্রী মামুন (৩২), পিতা ফরিদ হোসেন, গ্রাম কাটাখালি, বেতাগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট ...
১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা দিল সরকার
জাতীয়, সর্বশেষ

১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা দিল সরকার

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার।এছাড়া এবং অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়।প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।...
দেশে ফিরলেন ৫১ হাজার ৬১৫ জন হাজি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দেশে ফিরলেন ৫১ হাজার ৬১৫ জন হাজি

|| নিউজ ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত ৫১ হাজার ৬১৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৬০৮ জন দেশে ফিরেছেন।বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ২২ হাজার ১৪৯ জন, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে ২১ হাজার ২৫ এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৮ হাজার ৪৪১ জন দেশে ফিরেছেন।মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে ৫৮টি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের, ৫৪টি সাউদিয়ার এবং ২২টি ফ্লাইনাস এয়ারলাইনসের।হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৩৮ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী।এদের মধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে মারা গ...
রিয়ালের জন্য সুখবর; সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন এমবাপে
খেলাধুলা, সর্বশেষ

রিয়ালের জন্য সুখবর; সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেন এমবাপে

|| স্পোর্টস ডেস্ক ||ক্লাব বিশ্বকাপে রেড বুল সালসবুর্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর। সুস্থ হয়ে বুধবার (২৫ জুন) দলীয় অনুশীলনে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।আসরে রিয়ালের প্রথম ম্যাচে এমবাপে খেলতে পারেননি জ্বরের কারণে। জ্বরের সঙ্গে গ্যাসের সমস্যায় গত সপ্তাহে মায়ামির একটি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ২৬ বছর বয়সী তারকাকে।পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ না হওয়ায় দলের দ্বিতীয় ম্যাচেও বাইরে থাকতে হয় তাকে।আল-হিলালের সঙ্গে ১-১ ড্রয়ের পর পাচুকার বিপক্ষে ১০ জনের দল নিয়ে ৩-১ গোলের দারুণ জয় পায় শাবি আলোন্সোর দল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে সালসবুর্কের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময় এমবাপেকে খেলাতে পারেন কোচ।২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ...