পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর কবরস্থানে ঘন জঙ্গলের কারণে কবর খননে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয়রা।এ সমস্যা সমাধানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালায়।বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ উদ্যোগে স্থানীয় নেতাকর্মী সূর্যোদয়ের আগেই কবরস্থানে পৌঁছে যান।উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জয়নাল উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ইউসুফ আলী সহ স্থানীয় ন অন্যান্য নেতাকর্মীগন।কাঁচি, কোদাল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ চালিয়ে যান স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ বলেন, "প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার আহ্বান...










