Friday, July 31

সর্বশেষ

ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে জুলাই-আগস্টে হামলাকারীদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কমিটি গঠন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের শনাক্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে পাল্টা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। যদিও এই কমিটিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ৩৪ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি‌ আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে।শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশত ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের উপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করে যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘব বোয়াল...
বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ধুনটে শ্লীলতাহানীর মামলায় বখাটে যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধুনটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর মামলায় সাগর হোসেন (২২) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বখাটে যুবক ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ওই স্কুলছাত্রীর বাবা মা তাকে ও তার ভাইকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য বগুড়ায় যান। রাত ১০ দিকে তার ভাই বোনকে বাড়িতে রেখে দোকানে যায়। এই সুযোগে একই গ্রামের আনোয়ার হোসেনের মাদকাসক্ত ছেলে সাগর হোসেন ঘরে ঢুকে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী করে। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে সাগর পালিয়ে যায়। এঘটনায় বুধবার স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মা...
বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মাদ্রাসা মহাপরিচালকের পদত্যাগের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় আল-জামিয়াতুল আরাবিয়া লিল-বানাত হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান মহিলা মাদ্রাসা’র (ও এতিম খানা) মহাপরিচালক মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মাদ্রাসা চত্বরে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রীরা।এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা (ছাত্রীরা) মাওঃ আছাফুদ্দৌলা মুকাররম এর বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকল শিক্ষকদেরকে রুমে তালাবদ্ধ করে রেখে সকাল সাড়ে ৯টায় থেকে তাদের আন্দোলন শুরু করে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ বন্ধ বা স্থগিদ করতে বললে তারা আরো উত্তেজিত হয়ে বলে আগে আমাদের দাবী মানতে হবে।এরপর পুলিশ শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে রুমে তালাবদ্ধ অবস্থায় থাকা শিক্ষকদেরকে বের করে নিয়ে আসে শিক্ষার্থীরা।শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প...
রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নাম্বার ৭৭
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নাম্বার ৭৭

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই ফল প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ নাম্বার ৭৭ দশমিক ৫০। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। গত ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য বি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পাশ করেছে ৮১১৮ জন। বাণিজ্য গ্রুপে পাশের হার ৩৫ দশমিক ১৬ শতাংশ, অ-বাণিজ্য মানবিক ও বিজ্ঞান উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে (ওয়েবসাইট https://admission.ru.ac.bd/) অফিসিয়াল ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হব...
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
রাজধানী, সর্বশেষ

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে আগত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা স্বল্প বেতনে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও, তাদের চাকরি স্থায়ীকরণ কিংবা ন্যায্য অধিকার আদায়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে তারা সামাজিক নিরাপত্তা, পেনশন, ছুটিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারীগন তাদের চাকুরী রাজস্বখাতে হস্তান্তরের জন্য ১দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।স্বপন নামে...
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘বিএজেপি’
রাজনীতি, সর্বশেষ

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘বিএজেপি’

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (বিএজেপি)।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপক। দলটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতিমা তাসনিম।ঘোষণাপত্র পাঠের শুরুতে মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই প্রেক্ষাপটে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের অবসান ঘটাতে চায় ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। দলটি জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে আগ্রহী।রফিকুল আমীন আরও বলেন, দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশাসন প্রতি...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করতে উপদেষ্টার নির্দেশনা
জাতীয়, সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করতে উপদেষ্টার নির্দেশনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর স্মারকলিপি দিলেন জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে তার হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার এবং ৬ লেনে উন্নীত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন।স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চলতি সমস্যা চিহ্নিত করে ৬ লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে ৯টি দাবি তুলে ধরা হয়। দাবি-১. অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন।দাবি-২. মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলো...
প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাভুক্ত ড. ইউনূসকে নিয়ে যা লিখলেন হিলারি
জাতীয়, সর্বশেষ

প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাভুক্ত ড. ইউনূসকে নিয়ে যা লিখলেন হিলারি

|| নিউজ ডেস্ক ||আমেরিকার টাইম সাময়িকীর করা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়েছে। ‘টাইম–১০০’ শীর্ষক এ তালিকায় অধ্যাপক ইউনূসকে ‘লিডার বা নেতা’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।৬টি ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে আমেরিকার এ সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক ইউনূসের সঙ্গে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ‘লৌহমানবী’ খ্যাত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, আমেরিকার ধনকুবের ইলন মাস্কসহ ২১ জন।টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্...
আইওএম থেকে ৫০ লাখ ইউরো সহায়তা পাবে বাংলাদেশ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আইওএম থেকে ৫০ লাখ ইউরো সহায়তা পাবে বাংলাদেশ

|| নিউজ ডেস্ক ||অনুদান হিসেবে বাংলাদেশকে ৫০ লাখ ইউরো সমমূল্যের অর্থ দেবে 'ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন' (আইওএম)। এ লক্ষ্যে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আইওএমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও আইওএম বাংলাদেশের মিশনের প্রধান ল্যান্স বনেউ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডি ও জাতিসংঘের প্রতিনিধিরা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টেংগেথান সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইম্প্রুভ মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রিনটিগ্রেশন’ (উন্নত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনরায় একত্রীকরণের জন্য শক্তিশালী পরিষেবা সরবরাহব্যবস্থা) শীর্ষক প্রকল্পের জন্য এ চুক্তি হয়। আইওএমের চ...
যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সরকার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে সরকার

|| নিউজ ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। আগামী সপ্তাহেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে। এ দলে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।এ সফর প্রসঙ্গে বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, আমেরিকার ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) সঙ্গে এ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শুধু শুল্ক নয়, বাণিজ্য ঘাটতি কমানো, দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্ভাবনা এবং অশুল্ক বাধা দূরীকরণ নিয়েও আলোচনা হবে।শেখ বশিরউদ্দিন আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, দুই দেশই যাতে লাভবান হয়, সে ধরনের একটি ...