খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার ও ২ জন গ্রেফতার
|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে নৌকাযোগে সুশান্তকে অপহরণ করা হয়।এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা।আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের স...










