সোমবার, ফেব্রুয়ারি ১৬

সর্বশেষ

যাচাই-বাছাইয়ের ৩য় দিনে খুলনার ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১জনের সিদ্ধান্ত স্থগিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যাচাই-বাছাইয়ের ৩য় দিনে খুলনার ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১জনের সিদ্ধান্ত স্থগিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে বৈধ প্রার্থী ...
সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বনবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ চাঁদএর সভাপতিত্বে ও সম্পাদক সাবেক মেম্বর আল মামুন মন্ডলের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারণমূলক ...
রাষ্ট্রীয় শোক ও ছুটি উপেক্ষার অভিযোগ: ঝুমুর বালার অপসারণ দাবি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাষ্ট্রীয় শোক ও ছুটি উপেক্ষার অভিযোগ: ঝুমুর বালার অপসারণ দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রাষ্ট্রীয় শোক দিবস ও সরকার ঘোষিত সাধারণ ছুটি অমান্যের অভিযোগ তুলে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার অপসারণ দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে খুলনা ওয়াসা ভবনের সব দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে ওয়াসা কর্মচারী ইউনিয়ন ও শ্রমিকরা।সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত দেখা যায়নি।কর্মচারী ইউনিয়নের নেতাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং এর অংশ হিসেবে বুধবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে সেই নি...
ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে...
লালমনিরহাটে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

লালমনিরহাটে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||লালমনিরহাটে তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে সংগঠনের লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলামের নেতৃত্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।​শীতবস্ত্র বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম বলেন, "তীব্র শীতে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছেন। ইসলামী আদর্শের মূল শিক্ষাই হলো আর্তমানবতার সেবা করা। সামর্থ্যবান প্রত্যেকের উচিত এই কঠিন সময়ে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।"​তিনি আরও বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব মওলানা মুহাম্মদ আবদুর রহীম রহ. প্রতিষ্ঠিত ইসলামী ঐক্য আন্দোলন একটি আদর্শিক বৈপ্লবিক সংগঠন হিসেবে সমাজ সংস্কারের পাশাপ...
গণঅভ্যুত্থানের পর ‘ক্ষমতার বাণিজ্য’: শাপলা মৃধার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গণঅভ্যুত্থানের পর ‘ক্ষমতার বাণিজ্য’: শাপলা মৃধার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নওগাঁর মহাদেবপুরে কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে—এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীরা। তাদের দাবি, বিএনপির স্থানীয় নেতা শাপলা মৃধা ও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে এলাকাজুড়ে চাঁদাবাজি, ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং সম্পত্তি দখলের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকা আদায়ের ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী অভিযোগ করেন, তার মালিকানাধীন প্রায় সত্তর হাজার ইট জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।এছাড়া, পূর্ববর্তী সরকারের সময় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিশোধের ধারাবাহিকতায় এই ধর...
রাজশাহীতে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. অনিক ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মো. অনিক স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহী স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার সময় মো. অনিক আগে উঠে স্ত্রীকে হাত ধরে ওঠাতে চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে রুপা খাতুন ভারসাম্য হারিয়ে পড়ে যান।ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে মো. অনিক চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনটি স্টেশন ত্যাগ করার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে কর্মীদের সহায়তায় আহত অবস্থায় রুপা খাতুনকে উদ্ধার করে...
কুয়েটে প্রশাসনিক গতিশীলতা জোরদারে ভিসির সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে প্রশাসনিক গতিশীলতা জোরদারে ভিসির সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক ও সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও সেবাধর্মী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ ...
সময়মতো পাঠ্যবই পেয়ে নতুন বছরের আনন্দে শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সময়মতো পাঠ্যবই পেয়ে নতুন বছরের আনন্দে শিক্ষার্থীরা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||নতুন বছরের শুরুতেই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের আমেজ তৈরি হয়েছে। সময়মতো পাঠ্যবই হাতে পেয়ে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝকঝকে নতুন মলাট ও রঙিন প্রচ্ছদে মোড়া বই হাতে পেয়ে অনেক শিক্ষার্থী আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কেউ বই উল্টেপাল্টে দেখছিল, কেউ আবার সহপাঠীদের সঙ্গে নতুন বইয়ের আনন্দ ভাগ করে নিচ্ছিল। শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই সব বই হাতে পাওয়ায় তারা এখন নিয়মিত পড়াশোনা শুরু করতে পারবে এবং পাঠ্যসূচি অনুযায়ী এগিয়ে যেতে সুবিধা হবে।শিক্ষকরা বলেন, সময়মতো পাঠ্যবই পৌঁছানোয়...
লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন শনিবার

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আগামী শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে ৬১৯৩ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে।লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন জানান, লিডিং ইউনিভার্সিটির অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতায় আগামী শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এই সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।তিনি আরও জানান, ৪র্থ সমাবর্তনে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্র...