রায়গঞ্জে বদলির ফাঁদে ভূমি অফিস, ভোগান্তির শিকার উপজেলাবাসী
|| ড. গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে বদলির ফাঁদে আটকে গেছে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।জানা যায়, এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাসুদ রানা যোগদানের পর সপ্তাহের ব্যবধানে পূর্বের জমে থাকা প্রায় ১ হাজার ৫০০টি নামজারি নিষ্পত্তি করেন। কিন্তু কিছুদিন পরেই তাঁকে ৫ মাসের দীর্ঘ প্রশিক্ষণে যেতে হয়। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কানুনগো রকিবুল ইসলামও পদোন্নতি পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগদান করেন। এছাড়া পূর্বে দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার রাশেদুল হাসান লিখন বদলি হলে সার্ভেয়ার আলতাফ হোসেন যোগদান করেন। কিন্তু তিনিও দেড় মাসের মাথায় অন্যত্র বদলি হয়ে যান।পরবর্তীতে ডেপুটেশনে থাকা কানুনগো রকিবুল ইসলাম পুনরায় রায়গঞ্জে যোগদান করলেও এক সপ্তাহের ব্যবধানে তিনি আবারও অন্যত্র বদলি হন। দী...










