Friday, July 31

সর্বশেষ

আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরএলাকার মাসুমপুর ফুটবল খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিচার শেষে যদি কোনো আওয়ামীলীগ নেতাকর্মী বেঁচে থাকে, তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে। তবে তার বিশ্বাস, সঠিক বিচার হলে আওয়ামীলীগ পরিচালনা'র মতো কেউ অবশিষ্ট থাকবে না। মামুনুল হক বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধা...
ফ্যাসিস্টের দোসর ৭১ টিভির মালিককে গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

ফ্যাসিস্টের দোসর ৭১ টিভির মালিককে গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুড়িগ্রামের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধিজন। এ সময় স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে প্রচারণা চালানোয় একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যম মেঘনা গ্রুপের সম্পত্তি রাষ্ট্রায়ত্তের দাবিও জানান তারা।দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪- এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো...
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে র...
পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ করা হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচার ও প্রসারের জন্য এ আয়োজন করা হয়েছে।এসময় তারা "সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই" স্লোগানটি জনসাধারণের মাঝে পৌঁছে দেন।অন্যান্যদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজ্নু মিয়াসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে (হল) সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্স, ফাজিল (পাস ও সম্মান) এবং কামিল শ্রেণির বৈধ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফর্মের লিঙ্ক: https://forms.gle/RJDuutgGGJNSBNaY6। বিকাশ নম্বর: ০১৬৮৬-৯৬৩৭১০।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অনিয়মিত বা প্রাইভেট শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ প্রদান করা হবে না।সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে:১। পাসপোর্ট সাইজের ১ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।২। পূর্ববর্তী পরীক্ষার নম্ব...
নওগাঁর বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর বিভিন্ন বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখন প্রায় অধিকাংশ সবজি কিনতে কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। পাশাপাশি মাছের দামও ঊর্ধ্বমুখী। ফলে, বাজারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে ব্রয়লার মুরগি, ডিম ও মুদি পণ্যের দাম এখনও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নওগাঁ পৌর কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।শীত মৌসুমের মতো রমজানেও হাতের নাগালে ছিল সবজি। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাক-সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে দাম বেড়েছে ৫-১৫ টাকা পর্যন্ত।বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সরবরাহ কম, তাই দাম বেশি।বাজারে মানভেদে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, বেগুন ৫০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৬০ টাকা, ল...
রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইরফান, সাধারণ সম্পাদক সাজিদ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ১৪ সদস্যবিশিষ্ট ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহসভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ)...
নওগাঁয় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে পুলিশে সোপর্দ

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর সদর উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (২৭ এপ্রিল) সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, নওগাঁর সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ডে মরা গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে দুই ব্যক্তি। এসময় স্থানীয় জনগণ তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হাতেনাতে মরা গরুর মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
রোম থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

রোম থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।গত ২২ ও ২৩ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ এ যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে তিনি গত সোমবার (২১ এপ্রিল) চার দিনের সরকারি সফরে কাতার যান।কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গত ২৫ এপ্রিল ইতালির রোমের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা। শনিবার (২৬ এপ্রিল) বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে চলা পোপের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ...
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

|| নিউজ ডেস্ক ||চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল)। প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী ঢাকা থেকে সৌদি আরব যাবেন। ধর্ম বিষয়ক উপদেষ্টার দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।উদ্বোধনের দিন রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রীর প্রথম দলটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে।হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারি ও বেসরকারিভাবে নিয়োগকৃত গাইডর্ হজযাত্রীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।হাজিদের পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং নাস এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।এ বছর ব...