Friday, July 31

সর্বশেষ

নাগেশ্বরী তে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী তে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ও ইউনির্ফম নিশ্চিত করার লক্ষে ধনীটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ বুধবার (৩০ এপ্রিল) মা ও অভিভাবক সবাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের নির্দেশনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুন ফেরৗেস ববির প্রচেষ্ঠায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজা, বেতার শিল্পী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফিসহ স্থানিয়রা।...
পানছড়িতে জামায়াতে ইসলামীর গণসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর গণসংযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে পানছড়ি বাজারে জামায়াতে ইসলামীর প্রচার ও প্রসার এর জন্য এ আয়োজন করা হয়েছে।এসময় তারা "সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই" স্লোগানটি জনসাধারণের মাঝে পৌঁছে দেন। দুর্নীতি মুক্ত সমাজ গঠন, অসাম্প্রদায়িক সমাজ গড়ার, বৈষম্য দূর করা, জনসেবা এবং সমাজ সংস্কারের জনকল্যান মুখী আর্দশ রাষ্ট্র গঠনের লক্ষে জামায়াতে ইসলামী এ গণসংযোগ করছেন।অন্যান্যদের মাঝে উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
প্রকৌশল খাতে বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে রাবিতে আবারও বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রকৌশল খাতে বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবিতে রাবিতে আবারও বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||প্রকৌশল খাতে বৈষম্য নিরসনে 'ইঞ্জিনিয়ার' পদবি ব্যবহারের জন্য আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 'প্রকৌশল অধিকার আন্দোলন' এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।এর আগে সকাল সাড়ে ১০টার সময় ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এসময় তারা 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'এই মুহূর্তে দরকার, প্রকৌশল খাতের সংস্কার', 'ডিপ্লোমাদের সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও' 'বিএসসি ইঞ্জিনিয়ারের ন্যায্য অধিকার নিশ্চিত করো', 'যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, বৈ...
মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি ( ৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার সিংবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা বাদি হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবদুল গণির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার গ্রহণের আদেশ দেন।আসামি আবদুল গণি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং এর মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল গণি ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী শিশুটি অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় আসামি আবদুল গণি ‘মজা ওয়েফার’ কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটির বাড়ীর সামনে রাস্তার উত্তর পাড়ে ঝো...
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৮৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রদর্শনী পুনঃস্থাপনের জন্য বীজ, নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়।উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ছয়টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর সবজির উৎপাদন বাড়াতে সক্ষম হবেন, যা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতেও...
বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় অটোরিকশা চালক আজগর আলী পিয়াল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ও আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালত -২ এর বিচারক মো: আবু হানিফ এই দণ্ডাদেশ দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান এবং একই এলাকার দুলু খানের ছেলে রাশেদ খান। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া এলাকার নুরুন্নবী মুন্নাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন।পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মহিদুল ইসলাম খোকার ছেলে পিয়াল ২০২০ সালের ২১ মার্চ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখ...
পাটক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

পাটক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে নিজের দেওয়া বৈদ্যুতিক শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের নারিকেলবাড়ি মাষ্টার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে এবং নুরুজ্জামান মাষ্টারের ভাতিজা।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুল হাকিমের বাড়ির পাশের পাটক্ষেতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়। শিয়ালের দল রাতের বেলা ক্ষেত নষ্ট করে ফেলছিল। ক্ষেত রক্ষায় তিনি বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে শিয়াল মারার ফাঁদ তৈরি করেন।দুর্ঘটনার দিন সকালে তিনি ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেতে প্রবেশ করেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গ...
রায়পুরায় বিআরডিবি’র অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বিআরডিবি’র অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা তাঁর হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মইনুল ইসলাম, রাজিব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা এবং ছাত্রদল নেতা সামছুর রহমান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবি'র সাবেক পরিচালক বায়জিদ মেম্বার ও কলেজ শাখার ছাত্রনেতা জোনাক আহম্মেদসহ আরও অনেকে।স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হানিফ উদ্দিন মোল্লা সবুজ এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রায়...
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলে প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বক্তারা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রিডিং অতিরিক্ত বিদুৎ বিল , ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন, মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি পাচার রোধ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, খাদ্য কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির আহম্মেদ, থানার এসআই সুকান্ত সাহা, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামি আন্দোলন এর স...
ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহন (বাসে) ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সকল শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে জমায়েত হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানবন্ধনে অংশকারী বক্তারা (শিক্ষার্থীরা)২৪ ঘন্টার মধ্যে ঢাবির বাস ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন যে, সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার...