Friday, October 16

সর্বশেষ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ; ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান মিন্টু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ; ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান মিন্টু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভিজিএফ চাল বিতরণে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর হাইকোর্টের স্থগিতাদেশে দায়িত্ব ফিরে পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। দায়িত্বে ফিরে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এবার দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ড বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ডিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচিতে বড়ভিটা ইউনিয়নের জন্য ৮৩৫ জন দুস্থ মহিলার কার্ড বরাদ্দ হয়। তবে কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পরও অনেক গরিব মহিলার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। বরং অর্থের বিনিময়ে সচ্ছলদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।৬নং ওয়ার্ডের ইন্নি খাতুন বলেন, “আমরা গরিব মানুষ, ভি...
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

|| নিউজ ডেস্ক ||রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট যোগ দিচ্ছে।...
সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত সারের যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে সারের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের কাছে এখন কেউ সারের টাকা পাবে না। অন্তর্বর্তী সরকার এসে সব দেনা শোধ করেছে। নভেম্বর পর্যন্ত যে মজুদ, তাতে কোনো ঘাটতি হবে না।’তিনি আরও বলেন, ‘সারের লাইসেন্স নিয়ে যারা ঝামেলা করেছে, সেগুলো বাদ দিয়ে নতুন লাইসেন্স দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা মানা হবে। সারের নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রকৃত ডিলাররাই যেন সারের ডিলারশিপ পায়, সেটা নিশ্চিত করা হবে।’সারাদেশে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী মৌ...
নামাজের সময়সূচি_২১ জুলাই ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_২১ জুলাই ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ সোমবার ২১ জুলাই, ২০২৫ (০৬ শ্রাবণ, ১৪৩২ বাংলা, ২৪ মুহাররম, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ২১ জুলাই, ২০২৫ফজর- ৩:৫৯ মিনিটজোহর- ১২:০৫ মিনিটআসর- ৪:৪৪ মিনিটসূর্যাস্ত- ৬: ৪৬ মিনিটইফতার- ৬:৫০ মিনিটমাগরিব- ৬:৫০ মিনিটইশা- ০৮: ১১ মিনিটমঙ্গলবার, ২২ জুলাইফজর- ৪: ০০ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৩: ৫৯ মিনিটসূর্যোদয়- ৫: ২৩ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ডেশন।...
সিভিল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
চাকরি, সর্বশেষ

সিভিল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ‘সিভিল ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই। প্রতিষ্ঠানের নাম: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহীবিভাগের নাম: কোয়ান্টিটি সার্ভে অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলপদের নাম: সিভিল ইঞ্জিনিয়ারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং)অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন&n...
এপিইউবি’র নতুন চেয়ারম্যান ড. সবুর খান ও সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এপিইউবি’র নতুন চেয়ারম্যান ড. সবুর খান ও সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন গত বৃহস্পতিবার, ১৭ জুলাই সমিতির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান এপিইউবি-এর চেয়ারম্যান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ইশতিয়াক আবেদিন সমিতির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মঈন উদ্দিন চিশতি, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী ট্রেজারার নির্বাচিত হয়েছেন।শিক্ষানুরাগী ড. মোঃ সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (অটঅচ) এ...
ইউআইটিএসের ফার্মেসি বিভাগে শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের ফার্মেসি বিভাগে শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগে শরৎকালীন সেমিস্টার ২০২৫ (২৪তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যার যার ধর্মের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তা ভাবনার বিকাশ নিজেদেরই করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ইউআইটিএসের ফার্মেসি বিভাগ দক্ষ ও আ...
মানিকগঞ্জে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ১০
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ১০

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে লেগুনার চালকসহ ১০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২০ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।ঢাকা আরিচা মহাসড়কে তরা ব্রিজের কাছে একটি প্রাইভেটকার ও লেগুনার সাথে সংঘর্ষ হয়ে। এতে ১০ জন গুরুত্ব আহত হয়ে মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।মানিকগঞ্জ সদর থানা ওসি আমানুল্লাহ বলেন, এই ঘটনার কারণ খতিয়ে দেখে থানায় একটি মামলা রুজু করা হবে।...
ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই; সেপ্টেম্বরে নির্বাচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই; সেপ্টেম্বরে নির্বাচন

|| ঢাবি প্রতিনিধি ||বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু ) তফসিল চলতি মাসের ২৯ জুলাই ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।তিনি বলেন, আমরা চলতি মাসের ২৯ তারিখ ডাকসুর তফসিল ঘোষণা করবো। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।এবারের ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলো হলো-১. কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।২. শারীরিক শিক...
মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মধ্যরাতে খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা রেঞ্জের ৬৪ থানায় আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রবিবার (২০ জুলাই) বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, আজ রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২ টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।তিনি বলেন, সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা ব...