শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সকাল সকাল সচিবালয়ে নিজ দফতরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীর সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন।এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।...
রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রমজানে ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এবং প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় সারা দেশের প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস সরবরাহ করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় এই প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এর ফলে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।তিনি আরও উল্লেখ করেন, ভবিষ...
মানবজাতির মুক্তির জন‍্য রমজান একটি বরকতময় মাস –সৈয়দ আব্দুল হাই
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানবজাতির মুক্তির জন‍্য রমজান একটি বরকতময় মাস –সৈয়দ আব্দুল হাই

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে রমজানের প্রস্তুতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ অনুষ্ঠিত আলোচনায় সভাপতি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের খতিব সায়িদ বিন নুরুজ্জামান মাদানী উপস্থিত ছিলেন।রমজান ফজিলতের মাস উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, মাহে রমজানের ফজিলত পেতে সিয়াম সাধনার পাশাপাশি নামাজ, দোয়া এবং দান করতে হবে। তিনি আরো বলেন, মানবজাতির মুক্তির জন‍্য রমজান হলো একটি বরকতময় মাস।রমজানের প্রস্তুতি বিষয়ক আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় উঠে এসেছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন...
নৈতিক অবক্ষয় ও দূর্নীতি মুক্ত সুশীল সমাজ গঠনের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমজান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নৈতিক অবক্ষয় ও দূর্নীতি মুক্ত সুশীল সমাজ গঠনের প্রশিক্ষণের মাস পবিত্র মাহে রমজান

|| ডা. আনোয়ার সাদাত ||সমাজে আজ যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ, খুন, ধর্ষণ, দূর্নীতি সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর মূল কারণ মানুষের তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয়। তাকওয়ার অভাব ও নৈতিক অবক্ষয় হলে মানুষের মধ্যে লোভ লালসা, দূর্নীতি, অপরাধ প্রবনতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এবং সমাজ হয়ে ওঠে দূর্নীতিগ্রস্হ, অস্থিতিশীল, সন্ত্রাস নির্ভর। আর একমাত্র ইসলামী জীবন বিধান অনুসরণই ব্যক্তি ও সমাজকে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ মানুষ ও সমাজ রুপান্তরিত করতে পারে। আর পবিত্র মাহে রমজানই হচ্ছে এব্যাপারে সর্বোত্তম প্রশিক্ষণ গ্রহনের সময়।পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে, "হে মুমীনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতগণের উপর। এ জন্য যে, আশা করা যায় তোমরা মুত্তাকী হতে পারবে।" সূরা বাকারা -১৮৩তাকওয়া এমন একটি গুণ যা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। কারণ, প্রত্...
মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা; দগ্ধ একই পরিবারের ৪ জন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চার সদস্য। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি একটি প্রাইভেটকার কিনে দেওয়ার জন্য বাবার কাছে চাপ দেন, যাতে সেটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।মুহূর্তেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন বাবা-মা ও ভাই। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তারাও দগ্ধ হন।দগ্ধরা হলেন—▪️ শামসুল বিশ্বাস (৬৫)▪️ মাফিয়াড়া বেগম (৫৫)▪️ জনি বিশ্বাস (২৫)▪️ মাসুম বিশ্বাস (৩৫)প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হ...
রমজানে মানিকগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে মানিকগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই মানিকগঞ্জের বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচ, লেবু, খেজুর ও শসার দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, সব পণ্যের মধ্যে দামের দিক থেকে সবচেয়ে বেশি লাফ দিয়েছে কাঁচা মরিচ। মাত্র দুই দিন আগেও মানিকগঞ্জের বাজারগুলোতে যে কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া সাধারণ মানের বস্তা খেজুর, যা কিছুদিন আগে ১৮০ টাকায় পাওয়া যেত, তা এখন ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর উচ্চমানের খেজুরের দাম তো সাধারণের ...
বদলগাছীতে পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ; স্কুল অবরোধ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ; স্কুল অবরোধ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির এক ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠানোর অভিযোগে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।জানা যায়, উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের পিয়ন সৈকত নামে এক কর্মচারী অষ্টম শ্রেণির এক ছাত্রীর মোবাইলে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিক মেসেজ পাঠান বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছাত্রী ও তার সহপাঠীদের মধ্যে জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিদ্যালয় অবরোধ করে অভিযুক্ত কর্মচারীর শাস্তির দাবি জানায়।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত পিয়নকে মারধরও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ...
দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন

|| বেরোবি প্রতিনিধি ||শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উত্তর জনপদের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে দেশ এক নতুন প্রত্যাশা, নবজাগরণ ও সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।উপাচার্য তাঁর শুভেচ্ছা বাণীতে বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র, ন্যায়বিচার, মতপ্রকাশের...
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আমীরের আহ্বান
রাজনীতি, সর্বশেষ

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আমীরের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আজ দেশের পশ্চিম গগনে চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান। মহিমান্বিত মাসটির মহিমা ও তাৎপর্য সমুন্নত রাখতে সর্বস্তরের দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সংযম ও তাকওয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পাপাচার বর্জন করে ইবাদত-বন্দেগিতে মশগুল হওয়া। তিনি আক্ষেপ করে বলেন, অনেক সময় দেখা যায় রমজানের পবিত্রতা ক্ষুণ্ন করে দিনের বেলা প্রকাশ্যে পানাহার ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা অত্যন্ত দুঃখজনক। তাই সমাজের সর্বস্তরে রমজ...
দৌলতপুরে পিতার অভিযোগে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে পিতার অভিযোগে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ী গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে আটকের পর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) মোঃ আহসান আলম। এসময় ঘটনাস্থল থেকে নেশা দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।জানা গেছে -অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ধামশ্বর ইউনিয়নের সাইলাবাড়ীর অভিযুক্ত নজরুল ইসলামের (৩৯) পিতা আবুল বাসার এর অভিযোগের প্রেক্ষিতে উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, তার পুত্র নজরুল ইসলাম(৩৯) নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে ও ভাঙ্গচুর করে শান্তি বিনষ্ট করায় তাকে গ্রেফতার করা হয়।এ সময় অভিযুক্ত ব্যাক্তির কাছে নেশার সরঞ্জাম (কলকি, সিরিঞ্জ ও খালি ঔষধের বোতল) পাওয়া যায় এবং অভিযোগের বিষ...