বেলকুচিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ”—এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “লাখো কণ্ঠে শপথ পাঠ”। এ সময় সবাই মানবিক, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে নিজেদের উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। মানবিক ও নৈতিক দায়িত্ব নিয়ে একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার, দারিদ্র্য, সহিংসতা ও বৈষম্য...










