Thursday, October 15

সর্বশেষ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"সবুজে সাজাই বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে - সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব'-এর উদ্যোগে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে- শিশু-কিশোর, কিশোরী, ছাত্রী, শিক্ষক,  সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপন  করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন 'প্রকৃতি ও জীবন ক্লাব' সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি'র আয়োজন করে।বুধবার (৩০ জুলাই) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচি'র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবে...
নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন থেকে বাদ দেওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশুবিতান নাগেশ্বরীর অধ্যক্ষ জহুরুল হক মিঠুর নেতৃত্বে ২৯ জুলাই নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের হাতে স্বারকলিপি প্রদান করা হয়।‎ এসময় পুনরায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবি করেন বক্তারা। বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ঐক্য‎পরিষদের উপদেষ্ঠা আমজাদ হোসেন, নিউপ্রতিশ্রুতী স্কুলের শিক্ষক ওবাইদুল হক, ডা. আব্দুস সামাদ শিশুবিতানের শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন কিন্ডারগার্টেন...
সাপ ধরতে গিয়ে নাগেশ্বরীতে সাপুড়ের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

সাপ ধরতে গিয়ে নাগেশ্বরীতে সাপুড়ের মৃত্যু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন বয়েজ উদ্দিন (৪৫) নামে এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর কাপালি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বয়েজ উদ্দিন বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, কাপালি পাড়ার ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা বয়েজ উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় ইঁদুরের গর্ত থেকে একটি বিষাক্ত সাপসহ তিনটি বাচ্চা ধরে ফেলেন।কিন্তু সাপটিকে বস্তায় ঢোকানোর সময় হঠাৎ করেই সেটি বয়েজ উদ্দিনকে ছোবল মারে। সাপের কামড়ের কিছুক্ষণের মধ্যেই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।নিহতের ভাগনে সিরাজুল ই...
ঘরে ঘরে জ্বর: আতংক নয়, প্রয়োজন সতর্কতা, সাবধানতা ও যথাযত চিকিৎসা
সর্বশেষ, স্বাস্থ্য

ঘরে ঘরে জ্বর: আতংক নয়, প্রয়োজন সতর্কতা, সাবধানতা ও যথাযত চিকিৎসা

|| ডাঃ আনোয়ার সাদাত ||বর্ষা মৌসুম চলছে, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের জ্বর। কখনো বৃষ্টি, কখনো তীব্র গরম আর রোদের তাপ—এই আবহাওয়াতে জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু থেকে সব বয়সী ব্যক্তিরা। ফলে এ সময় জ্বর হলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কারণ এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ। জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগ। টাইফয়েড, মৌসুমি ফ্লু কিংবা ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা—এদের উপসর্গ একে অপরের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। বৃষ্টির কারণে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়েছে। তাই জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিৎ। ডেঙ্গু শনাক্ত হলে রোগীকে প্রচুর তরল খাবার খেতে হবে।চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। মশাবাহিত এই দুই ...
ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ফুলবাড়ী উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জে...
আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মার্স রোভার টিম” তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) দ্বারা আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ -এ বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ২৩ - ২৭ জুলাই ২০২৫ তারিখে তুরস্কে অনুষ্ঠিত হয়।বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি, ইউআইইউ এর মার্স রোভার টিম এবার আরও কতগুলো পুরষ্কারে ভূষিত হয়েছে যার মধ্যে রয়েছে সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শ...
আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন ও অ্যাক্রিডিটেশন প্রস্তুতির জন্য IonCUDOS সফটওয়্যার প্রশিক্ষণ এবং IonIdea এর সাথে ইউআইটিএসের চুক্তি স্বাক্ষর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন ও অ্যাক্রিডিটেশন প্রস্তুতির জন্য IonCUDOS সফটওয়্যার প্রশিক্ষণ এবং IonIdea এর সাথে ইউআইটিএসের চুক্তি স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)” ২৩ জুলাই, ২০২৫ খ্রি., রোজ বুধবার দুপুর ২ টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আউটকাম বেজড এডুকেশন (OBE) বাস্তবায়ন এবং অ্যাক্রিডিটেশন প্রস্তুতির লক্ষ্যে IonIdea এর উন্নত সফটওয়্যার IonCUDOS এর উপর একটি অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে।বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (BAC) এবং IEB এর অ্যাক্রিডিটেশন বোর্ড (BAETE) এর মানদন্ডের সাথে সঙ্গতিপূর্ণ OBE বাস্তবায়নকে শক্তিশালী করার জন্য ইউআইটিএস এর কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে এ অধিবেশনের আয়োজন করা হয়।অধিবেশন পরিচালনা করার জন্য ভারতের IonIdea থেকে মোহাম্মদ আব্দুল কলিম, হেড অব সেলস (ইন্টারন্যাশনাল) এবং বিনয় হাভালাদ, টিম লিড, সফটওয়্যার প্রোডাক্ট ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। কলিম স্বাগত বক্তব্য রাখেন এবং IonCUDOS সফটওয়্যারের এক...
পুরুষেরা নারীর ও নারীরা পুরুষের বেশ ধারণ একটি অভিশপ্ত কর্ম
ধর্ম ও দর্শন, সর্বশেষ

পুরুষেরা নারীর ও নারীরা পুরুষের বেশ ধারণ একটি অভিশপ্ত কর্ম

|| ডাঃ আনোয়ার সাদাত ||পুরুষেরা নারীর বেশ ধারণ এবং নারীরা পুরুষের বেশ ধারণএকটি অভিশপ্ত কর্মকাণ্ড এবং স্বভাববিরুদ্ধ ও গর্হিত একটি কাজ। এর ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয় এবং সমাজে উচ্ছৃংখলতা বেলেল্লাপনা ও বেহায়াপনা ছড়িয়ে পড়ে। শরী‘আতে এ জাতীয় কাজকে হারাম হিসেবে গণ্য করা হয়েছে।কোনো ব্যক্তিকে যে আমল করার দরুন ইসলামী শরিয়তে অভিশাপ দেওয়ার কথা বলা হয়েছে, সেই দলীলেই প্রমাণ করে যে উক্ত কাজ হারাম ও কবীরা গুনাহ। ইবন আব্বাস (রা:) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারিণীদের অভিশাপ দিয়েছেন”। -বুখারীঅনুকরণ উঠাবসা, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন, দৈহিকভাবে মেয়েলী বেশ ধারণ করা, কথাবার্তা ও চলাফেরায় মেয়েলীপনা অবলম্বন করা কিংবা পুরুষের বেশ ধারণ করা ইত্যাদি।পোশাক ও অলংকার পরিধানেও অনুক...
উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের পদত্যাগে মাদ্রাসা বোর্ডে শূন্যপদ সৃষ্টি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের পদত্যাগে মাদ্রাসা বোর্ডে শূন্যপদ সৃষ্টি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক-২ (ডেপুটি ইন্সপেক্টর) শরীফ মুহাম্মদ ইউনুছ ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন।বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে তার নিজস্ব কোনো মন্তব্য পাওয়া যায়নি।উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।পদত্যাগ প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডের এক কর্মকর্তা বলেন, তিনি বেশ কিছুদিন ধরেই মাদ্রাসা পরিদর্শনে ছিলেন পরবর্তীতে অসুস্থতা বোধ করেন। এখন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে।জানা গেছে, বর্তমানে তার পদ শূন্য থাকা...
মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় সামাজিক বনবিভাগ, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড: মনোয়ার হোসেন মোল্লা।উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের প্রাণ, জীবন, তাই বেশি বেশি গাছ লাগাবেন। যাতে পরিবেশ ঠিক থাকে। এসময় উপস্থিত ছিলেন এডিসি, পুলিশ সুপারসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।...