Thursday, October 15

সর্বশেষ

ফাইল ট্র্যাকিং সিস্টেম একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাইল ট্র্যাকিং সিস্টেম একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করবে: বেরোবি উপাচার্য

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং দ্রুততার জন্য একটি কার্যকর ফাইল ট্র্যাকিং সিস্টেম অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার লক্ষ্যে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।বৃহস্পতিবার (৩১ জুলাই ) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য আরও বলেন, ফাইল ট্র্যাকিং সিস্টেম ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে দক্ষ করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন, প্রশাসনে...
নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় শ্রী জীবন কুমার চৌধুরী (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার ভবানন্দের কুটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জীবন কুমার চৌধুরী কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মৃত জীতেন চন্দ্র চৌধুরীর ছেলে।নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর নং-১৯, জিআর নং-১৩৫, তারিখ-২০ জুলাই ২০২৫ অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া ...
যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার সাবগ্রাম হাট যুবদল অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। বর্তমানে সে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা বিপদমুক্ত। এসব তথ্য নিশ্চিত করেছেন সাবগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শিমুল।তিনি জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে অতুল চন্দ্র দাশকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। এখন তিনি মোটামুটি সুস্থ রয়েছেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অতুল চন্দ্র দাস বেশ কিছুদিন হলে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাতে তিনি...
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬টি বসতঘর, গবাদিপশু, ধান-চাল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকায়।বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের গভীরে হঠাৎ আগুন লাগার পর স্থানীয়রা পানি ও বালু দিয়ে নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে জাহাঙ্গীর আলমের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ভাই জাহিদুল ইসলামের ঘরে। এক...
সলঙ্গায় সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা দিগর নূরানী হাফিজিয়া মাদ্রাসায় আজ বুধবার (৩০ জুলাই) বাদ আসর দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক কলম সৈনিক পত্রিকার সলঙ্গা প্রতিনিধি হোসেন আলীর পিতা মরহুম ইসাহাক আলীর ১ম মৃত্য বার্ষিকী উপলক্ষে মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা মডেল প্রেস ক্লাবের সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুর রশিদ খান, সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংবাদিক আখতার হোসেন হিরন, শিক্ষক আব্দুস সালাম, শাহ আলম, সলঙ্গা ডিগ্রি কলেজের অফিস সহকারী হাবিবুর রহমানসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ দুনিয়া থেকে বিদায়ী সকল মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত...
মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান, বাধা দেওয়ায় আটক ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযান, বাধা দেওয়ায় আটক ৪

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশের অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ সিএনজি-ট্যাম্পু ও হ্যালোবাইকের স্ট্যান্ডে অভিযান চালিয়েছে মানিকগঞ্জের ট্রাফিক পুলিশ। এসময় গাড়ি চালকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হলে চারজনকে অভিযানে বাধা ও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।বুধবার (৩০ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের বিভিন্ন সিএনজি ও ট্যাম্পু স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।ট্রাফিক পরিদর্শক হামিদ জানান, মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।তিনি বলেন, "মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডগুলো শুধু যানজটই সৃষ্টি করছে না, বরং আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে উঠছে। অভিযানে দেখা গেছে, বহ...
খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার (৩০ জুলাই) সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের এ আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। আজকের এ আয়োজন বার বার আমাদের সেই সুযোগের কথা স্মরণ করিয়ে দিবে। মৃত্যু ভয় উপেক্ষা করে যে আশা-আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের সে প্রত্যাশা পূরণে আগামীর বাংলাদেশকে একটি বৈষম...
রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তীর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাজেদুল হক কাউসার, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএএ আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী...
ঘিওরে পানিতে ডুবে আদনান নামের ৫ বছরের শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

ঘিওরে পানিতে ডুবে আদনান নামের ৫ বছরের শিশুর মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ঘিওর উপজেলার নলকুড়িয়াতে আদনান নামের ৫ বছরের ছেলে পানিতে ডুবে মারা গেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নলকুড়িয়াতে আদনান নামের ৫ বছরের শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। অনেক খোঁজাখোঁজির পর প্রায় দেড় ঘন্টা পর শিশুটির নিথর দেজ উদ্ধার করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।...
রংপুরে হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রংপুরে হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||রংপুরের গঙ্গাচড়া ‍উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।এর আগে মঙ্গলবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান (২৮) ও সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা ঘটনাস্থলের পাশের মাগুরা ইউনিয়নের বাসিন্দা।এর আগে, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) নামে ভুক্তভোগী এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযো...