শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভাষা দিবসে সম্প্রীতির বার্তা : রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নগরীর বিভিন্ন স্থানে প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার বেলা ১১টার দিকে নগরীর রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবতা পালন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মনোজ কুমার বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি দুই দেশের মানুষের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি উল্লেখ করে...
মুকুন্দগাঁতীতে যানজট নিরসনে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন এমপি আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মুকুন্দগাঁতীতে যানজট নিরসনে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন এমপি আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মুকুন্দগাঁতী এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সরেজমিন পরিদর্শন করেছেন। ভ্যান, রিকশা, সিএনজি ও বাসের জন্য পরিকল্পিত ও স্থায়ী স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সম্প্রতি তিনি এ পরিদর্শন কর্মসূচি পালন করেন।পরিদর্শনকালে এমপি আলীম মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড থেকে করিতলা পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, “মুকুন্দগাঁতী বাজার ও আশপাশের এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় এবং অপরিকল্পিতভাবে যানবাহন দাঁড় করানোর কার...
বেলকুচিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||২০২৫-২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেলকুচি, সিরাজগঞ্জ এবং বাস্তবায়নে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এ...
বেলকুচিতে অমর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অমর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অমর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়াম, বেলকুচিতে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)।প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান (আলীম) ভাষা শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। তিনি তরুণ প...
বেলকুচিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, বেলকুচি ও চৌহালীর সার্বিক উন্নয়নে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত...
রক্তস্মৃতির একুশে খুলনায় বিএনপির শ্রদ্ধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রক্তস্মৃতির একুশে খুলনায় বিএনপির শ্রদ্ধা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। একুশের শুরুতেই নগরীর শহীদ হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে শোক, গৌরব ও অঙ্গীকারের মিলনস্থল।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও পর্যায়ক্রমে শহীদ বেদিতে ফুল দেন। এ সময় এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।এর আগে রাত সাড়ে ১০টা থেকে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হন। শোকাবহ পরিবেশে একুশের চেতনায় উদ্বুদ্ধ স্লোগানে তারা ভাষা শহীদদের স্মরণ করেন। রাত সাড়ে ১১টার দিকে শৃঙ্খলাবদ্ধ মিছিল নিয়ে তারা শহীদ হাদিস পার্কের ...
‎শপথ নিয়েই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শান্ত‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‎শপথ নিয়েই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শান্ত‎‎

‎|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎‎মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত শপথ নিয়ে তাঁর নির্বাচনী এলাকা পদ্মা অধ্যুষিত হরিরামপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণসহ দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।‎‎২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলের সকল শ্রেণীপেশার মানুষের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নের মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হয়ে নতুন সংসদ সংসস্যকে অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানান।‎‎এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রতিটি এলাকা। কৃষক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মঈনুল ইসলাম খান শান্তর সাথে কোলাকুলি করেন। সবাইকে তিনি বুকে জড়িয়ে নেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন।‎‎ঝিটকা বাসুদেবপুর ভুইয়াবাড়ি সনাতন ধ...
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বাজারে কৃত্রিম সংকট ও মজুদদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী চক্র বাজারে অস্থিরতা তৈরি করে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েন।তারা অভিযোগ করেন, বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রশাসনের নিয়মিত মনিটরিং, আইনের কঠোর প্রয়োগ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ ক...
মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মো. গিয়াস উদ্দিন (৪৫)। তিনি জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।স্থানীয়রা জানান, দুর্ঘটনার প...
প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলায় ৩ জন নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক | আলোকিত দৈনিক ||পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা 'সাউথ কমান্ড' (সাউথকম) গত শুক্রবার এই হামলার কথা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার রোধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই ‘মারাত্মক হামলা’ চালানো হয়েছে। খবর: আল জাজিরার।সাউথকম এই অঞ্চলটিকে মাদক পাচারের রুট হিসেবে চিহ্নিত করলেও নিহত তিনজন প্রকৃতপক্ষে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য সরবরাহ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনীর গুলিবর্ষণের পর একটি ইঞ্জিনচালিত নৌকা আগুনে পুড়ে যাচ্ছে।উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...