বেলকুচিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী-জিধুরী জোয়াদান্নেছা সুফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেলকুচি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব ছাইদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনতে হবে। তিনি সকল এসএসসি পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং তাদের জন্য দোয়া করেন।এ সময় বিশ...










