Tuesday, July 28

সর্বশেষ

লোহাগাড়ায় প্রভাবশালীর কাছে অসহায় পরিবার জিম্মি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় প্রভাবশালীর কাছে অসহায় পরিবার জিম্মি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরে অসহায় পরিবার অবরুদ্ধ, চলাচলের পথ বন্ধসহ গাছগাছালি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের কৃষি কাজ করে ধার দেনা করে মাথা গুজার ঠাঁই হিসেবে একটি জায়গাসহ ঘর কিনেন এবং সম্প্রতি জায়গাটি বুঝে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। ভুক্তভোগী আবু তাহের বলেন, ঘরটির আগের মালিকের সাথে থাকা শত্রুতার জের ধরে আমাদের উপর আক্রমণ চালায়, আমাদের অসহায়ত্বের সুযোগে ক্রমশ নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, বাড়ি ঘরে লুটপাটসহ ঘরের চারপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে লুট করে নিয়ে যায়। অদ্য রবিবার সকালে দলবল নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আমাদের ঘর থেকে হওয়ার পথে প...
সরাইলে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সরাইলে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার

|| মো: ওয়ালি উল্লাহ | নিজস্ব প্রতিনিধি ||ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহত শিশু ময়না আক্তার শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে।সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, সরাইল থানা পুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্যনমসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।...
অভিজ্ঞ কর্মী নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা 
চাকরি, সর্বশেষ

অভিজ্ঞ কর্মী নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা 

|| ক্যারিয়ার ডেস্ক ||সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ জুলাই। প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)বিভাগের নাম: প্রোডাকশনপদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইইই/এমই/আইইপি)অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়বেতন: আলোচনা সাপেক্ষেকর্মস্থল: নারায়ণগঞ্জআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক কর...
শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারাল বাংলাদেশ। ২৪৮ রানের জবাবে খেলতে নেমে ৪৮.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৩২ রান করে শ্রীলঙ্কা। এই জয়ে ১-১ সমতায় ফিরল টাইগাররা। এর আগে, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়েছিল শ্রীলঙ্কা।শনিবার (৫ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ ১০ স্পর্শ করতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। এরপর ৬৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ফিফটি তুলে নিলেও ১৪ রান করে বিদায় নেন শান্ত।এরপর তাওহিদ হৃদয় ও ইমন মিলে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। এটি বেশিদূর এগোতে পারেনি। কারণ ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। পাঁচে নামা মেহেদি হা...
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) কোষাধ্যক্ষ, দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক কর্তৃক হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকির শিকার হতে হওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বা...
ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল সৈনিক হলো কৃষক। তারা যেন তাদের উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রয় করতে পারে সেই দিকে নজর দিতে হবে। দেশে বোর ধানের বাম্পার ফলন হয়েছে।শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, খাদ্যপণ্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। গত বছরের তুলনায় এবছর তিন লাখ টান বেশি মজুদ রয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বীজ, সার যেন সহজে কৃষকেরা পায় সেদিকে নজার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি।তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝাম...
বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ও সোনাখালী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইছা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ আমতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মেয়েটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনি, সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, অ্যাডভোকেট মশিউর রহমান হাসি...
ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত‍্যা চেষ্টায় লুৎফর রহমান (২০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।আটক যুবককে শনিবার (৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। ওসি হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, গত শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার ...
কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন

|| নিউজ ডেস্ক ||যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল রবিবার (৬ জুলাই) সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন এবং সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।...
আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি!
আন্তর্জাতিক, সর্বশেষ

আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি!

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়েছে, আল-আকসা মসজিদে ইসরায়েল রেডলাইন অতিক্রম করলে তার ফল ভালো হবে না। ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ থেকে পবিত্র স্থানটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলেছে, যেকোনো মূল্যে তারা আল আকসার পবিত্রতা রক্ষা করবেই।হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গোষ্ঠীটির আল-কুদস বিষয়ক কার্যালয়ের প্রধান হারুন নাসের আল-দীন শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানটি ধর্মীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে।নাসের আল-দীন বলেন, আল-আকসা একটি রেডলাইন। আমরা মসজিদ এবং জেরুজালেমের বিরুদ্ধে দখলদারদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা কার্যকর করতে দেবো না, তাতে যতোই মূল্য চোকাতে হোক না কেন ।তিনি ইসরায়েলি দখলদার পুলিশ বাহিনী এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনি ইবাদতকারীদের আল-আকসার...