Wednesday, October 14

সর্বশেষ

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে বাসার-তিশার ‘ফান্দা’
বিনোদন, সর্বশেষ

ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে বাসার-তিশার ‘ফান্দা’

|| বিনোদন ডেস্ক ||নেত্রকোনার ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফান্দা’। এ কে পরাগের পরিচালনায় ‘ফান্দা’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।নাটকটি সম্পর্কে পরিচালক বলেন, ‘ফান্দা’ নেত্রকোনার একটি গ্রামের নাম। এই নামটা এসেছে ফাঁদ থেকে।কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প। আশা রাখি দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন। এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে।এই অভিনেতার কাছে ‘ফান্দা’ এক রহস্যের গল্প। চরিত্রটি নিয়ে বাসার বলেন, চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য, চতুরতা তাকে আলাদা করেছে এই গল্পে।তিনি জানান, গল্পটা পড়ার পরই আমি এক ব...
নেপালের কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ: সেনাবাহিনীর গুলিতে নিহত ২
আন্তর্জাতিক, সর্বশেষ

নেপালের কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষ: সেনাবাহিনীর গুলিতে নিহত ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালালে তারা নিহত হন।এই ঘটনায় আরো ১২জন কয়েদি আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।এর আগে, মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দীর মৃত্যু হয়েছে। জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দী নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন।এদিকে, নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দীকে আটক করেছে। বুধবার সেনাবাহিনীর দেয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দীকে আটক করা হয়েছে।...
রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর

|| নিউজ ডেস্ক ||বন্ড লাইসেন্সবিহীন রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ চালুর উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বুধবার (১০ সেপ্টেম্বর) এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আমরা ইতোমধ্যেই এ প্রক্রিয়া শুরু করেছি। ’মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের সমস্যা সম্পর্কে মতামত জানার জন্য ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সভাটি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এই সভা অনুষ্ঠিত হবে।এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যেসব রপ্তানিকারকদের বন্ড লাইসেন্স নেই তারাও এখন থেকে শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবেন। তবে, এজন্য তাদের ব্যাংক থেকে একটি গ্যারান্টি নিতে হবে যে, আমদানি করা এসব কাঁচামাল পরবর্তীতে রপ্তানি করা হবে। ’তিনি আরো বলেন, ‘এগুলো স্থানীয় বাজারে বিক্রি করা যাবে না কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করা যাব...
আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি
জাতীয়, সর্বশেষ

আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

|| নিউজ ডেস্ক ||প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।পাশাপাশি বাংলাদেশে অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রবাসীদ...
এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
খেলাধুলা, সর্বশেষ

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

|| স্পোর্টস ডেস্ক ||শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি এশিয়া কাপ মিশন। ১৯৮৬ সাল থেকে নিয়মিত মহাদেশীয় কাপ খেলছে বাংলাদেশ। রানার্সআপ হয়েছে ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে।টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রাত সাড়ে আটটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা। ‘বি’ গ্রুপ থেকে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর খেলতে চান লিটন দাসের দল।বাংলাদেশের সম্ভাব্য একাদশতানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক-উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।...
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ওরফে মট্টুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মট্টু দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের মৃত মেহের আলী আহমেদ ছেলে। তিনি মানিকগঞ্জ শহরের শহীদ তজু সড়কের (খালপাড়) নিজ বাসভবনে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সদর থানা পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালত পাঠানো হবে।...
নামাজের সময়সূচি_১১ সেপ্টেম্বর ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_১১ সেপ্টেম্বর ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ (২৭ ভাদ্র, ১৪৩২ বাংলা, ১৭ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ১১ সেপ্টেম্বর, ২০২৫ফজর- ৪:২৭ মিনিটজোহর- ১১:৫৬ মিনিটআসর- ৪: ২৩ মিনিটসূর্যাস্ত- ৬: ০৬ মিনিটইফতার- ৬: ১০ মিনিটমাগরিব- ৬:১০ মিনিটইশা- ০৭: ২৩ মিনিটশুক্রবার, ১২ সেপেটম্বরফজর- ৪: ২৮ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৪: ২৭ মিনিটসূর্যোদয়- ৫: ৪৪ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ড...
ডাকসু নির্বাচনে ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও কল্যাণকর কর্মকাণ্ডের বিজয়
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও কল্যাণকর কর্মকাণ্ডের বিজয়

|| আনোয়ার সাদাত ||ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম-এস এম ফরহাদ-মহিউদ্দিন খান প্যানেল বিজয়ী হয়েছে।তাদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা হতাশাজনক ফলাফলের সম্মুখীন হয়েছে। এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।কয়েক দশক ধরে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল দলীয় আনুগত্য, সহিংসতা ও ক্ষমতাসীন দলের তোষণপ্রবণতার প্রতিশব্দ। ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের ভয় দেখানো ও রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য কুখ্যাত হয়ে ওঠে ক্যাম্পাস রাজনীতি।জুলুম, নিপীড়ন, বিভিন্ন ধরনের বৈষম্য, দূর্নীতি, গণরুম ও রেগিং এর নামে নির্যাতন ইত্যাদি অভিযোগে ছাত্র রাজনীতি কলুষিত হয়ে ওঠে। এবারের ডাকসু নির্বাচন অন্যরকম এক ইতিহাস সৃষ্টি করেছে। কিভাবে এটা সম্ভব হলো এ নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ।অনেকে মনে করেন, ব...
খুলনায় বেতার সেন্টার থেকে লুট হওয়া গুলিসহ গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বেতার সেন্টার থেকে লুট হওয়া গুলিসহ গ্রেপ্তার ২

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বেতার সেন্টার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চার্জার উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শের-এ বাংলা রোডের লায়নস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোডের মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।ডিবি ওসি তৈমুর ইসলাম জানান, ৫ আগস্ট খুলনা রেডিও সেন্টার থেকে লুট হওয়া গুলি ও চার্জারসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।...
রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে ক্ষোভ, আন্দোলনের ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে ক্ষোভ, আন্দোলনের ঘোষণা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রেল ভূমির ভাড়া একলাফে তিনগুণেরও বেশি বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছেন খুলনার ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদ জানায়, এই ভাড়া কার্যকর হলে লোকসান গুনে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন তারা।ব্যবসায়ীরা জানান, প্রতি বর্গফুট ভাড়া ৭০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। ভ্যাট-ট্যাক্সসহ তা দাঁড়িয়েছে ২৪০ টাকা। এতে যে দোকানের ভাড়া আগে ৫০ হাজার টাকা ছিল, তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৭০ হাজারে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব আবু সাঈদ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আহ্বায়ক ও খুলনা চেম্বারের সাবেক সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদসহ অন্যরা।ব্যবসায়ীরা অভিযোগ করেন, পতিত ডোবা-নালা ভরাট করে নিজেদের খরচে স্থাপনা গড়ে তুলেছেন তারা। অথ...