শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা
জাতীয়, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্র...
বগুড়া-৬ উপনির্বাচনে জাইমা রহমানসহ আলোচনায় যারা
রাজনীতি, সর্বশেষ

বগুড়া-৬ উপনির্বাচনে জাইমা রহমানসহ আলোচনায় যারা

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিলের মধ্যে এই আসনে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারেক-কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।গত ডিসেম্বরে দেশে ফেরার পর থেকেই জাইমা রহমান দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখতে জাইমা রহমানই এই আসনে ধানের শীষের হাল ধরবেন।জাইমা ছাড়াও আলোচনায় রয়েছেন ডা. জুবাইদা রহমান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বেশ কয়েকজন নেতা।উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান এই আস...
ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সামনে চার বিকল্প: ঘনিয়ে আসছে সময়সীমা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সামনে চার বিকল্প: ঘনিয়ে আসছে সময়সীমা

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন চারটি সম্ভাব্য বিকল্প রয়েছে, যার ওপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে ইরানে হামলার সময়সূচি। খবর: জেরুজালেম পোস্ট।প্রথম বিকল্প অনুযায়ী, চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই ট্রাম্প আকস্মিক হামলা চালাতে পারেন। তবে এর আগে সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন পড়বে।দ্বিতীয় এবং সবচেয়ে জোরালো সম্ভাবনাটি হলো আগামী সপ্তাহের শুরু বা মাঝামাঝি সময়ে হামলা চালানো। এর আগে ইরানকে দেওয়া দুই সপ্তাহের সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।তৃতীয় বিকল্প হিসেবে মুসলিমদের পবিত্র রমজান মাসের কথা ভাবা হচ্ছে। আঞ্চলিক মিত্রদের সংবেদনশীলতা এবং পাল্টা হামলার ঝুঁকি এড়াতে ১৯ মার্চের পর...
বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন
আন্তর্জাতিক, বিনোদন, সর্বশেষ

বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন

|| বিনোদন ডেস্ক ||ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ২০২৬ সালের আসরে বাজিমাত করেছে অফবিট থ্রিলার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। রবিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত এই পুরস্কারে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ছবিটি। বিখ্যাত নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার লুফে নেন। খবর: আল জাজিরার।বিপ্লবীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ছাড়াও সেরা অভিযোজিত চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছে। এছাড়া সামরিক কর্মকর্তার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন।পুরস্কার গ্রহণকালে পরিচালক অ্যান্ডারসন বলেন, "ভয়হীনভাবে কাজ করে যাওয়াই প্রকৃত স্বাধীনতা।"এবারের আসরে অন্যান্য বিজয়ীদের মধ্যে ‘...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩'-এর ধারা ৭ অনুযায়ী জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এই পদে নিয়োগ দিয়েছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালন...
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মুশফিক
জাতীয়, সর্বশেষ

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মুশফিক

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এই ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি কোরে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাবাহিনীর সামরিক সচি...
ভারত-ব্রাজিল খনিজ চুক্তি: ৫ বছরে বাণিজ্য লক্ষ্য ২০ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক, সর্বশেষ

ভারত-ব্রাজিল খনিজ চুক্তি: ৫ বছরে বাণিজ্য লক্ষ্য ২০ বিলিয়ন ডলার

|| আন্তর্জাতিক ডেস্ক ||ঘরোয়া ইস্পাত শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে ব্রাজিলের সাথে বড় ধরনের খনিজ ও খনি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। শনিবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। খবর: রয়টার্সের।তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসা ব্রাজিলীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।খনিজ ও ইস্পাত খাতে নতুন দিগন্ত বিশ্বের অন্যতম শীর্ষ আকরিক লোহা উৎপাদনকারী দেশ ব্রাজিল। অন্যদিকে, ভারত বর্তমানে ২১৮ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন ক্ষমতার অধিকারী এবং অবক...
রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা

|| ইবি প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছ...
একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। নেতারা বলেছেন, একুশ শুধু শোকের স্মারক নয়, এটি জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক চেতনার উৎস।শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম থেকেই জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একুশের চেতনা ধারণ করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দল অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা...
বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ভোক্তা-অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এসব অভিযানে সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা কমিটি।এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং বাজার তদারকিমূলক অভিযান নির্বিঘ্ন রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করে ক্যাব জেলা কমিটি। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করে নানা দাবী তুলে ধরেন ক্যাব জেলা কমিটির সদস্যরা।ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় সৃষ্ট পরিস্থিতি ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক দৃষ্টান্ত। সরকারি দায়িত্ব পালনের সময় বা...