৮ বছর পর মানোন্নয়নের আবেদন ইবি ছাত্রদল নেতার, অনুমোদন নিতে চলছে জোর লবিং
‘সুপারিশটি অডিনেন্সের সঙ্গে সাংঘর্ষিক’ —পরীক্ষা নিয়ন্ত্রক‘নিয়মে না থাকলে তারা কোনোভাবেই পরীক্ষা দিতে পারবে না’ —উপাচার্য|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন ও সদস্য উল্লাস মাহমুদ নিয়ম বহির্ভূতভাবে স্নাতক পরীক্ষার মানোন্ননয়ের জন্য আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী, স্নাতক পরীক্ষার ফল প্রকাশের ২০ দিনের মধ্যে মানোন্নয়ন পরীক্ষার জন্য আবেদন করতে হয়। তবে তারা ফল প্রকাশের আট বছর পর এই আবেদন করেছেন। এ ঘটনায় ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে নিয়মে না থাকলে তারা কোনোভাবেই মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।জানা গেছে, মাসুদ রুমী মিথুন ও উল্লাস মাহমুদ ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের স্নাতক পরীক্ষার ফল প্রকাশিত হয় ২...










