Tuesday, October 13

সর্বশেষ

বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ

বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসিবিএল) এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী ‘প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি)’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাজধানীর মতিঝিলে বিআইআইএফ ট্রেনিং হলে ৫ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. শামসুল আরেফিন। তিনি বলেন, “বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং শতাধিক ইসলামী শাখা ও উইন্ডো কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু সুদভিত্তিক ব্যাংকিং ধর্মবিরোধী, তাই প্রফিট-লস-শেয়ারিং পদ্ধতির ইসলামী ব্যাংকিং এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে ইসলামী ব্যাংক পরিচালনায় কেবল মুনাফা অর্জন নয়, প্রয়োজন কমিটমেন্ট, ডেডিকেশন এবং ইসলামী অর্...
হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

হলি আইডিয়াল স্কুলে জাঁকজমকপূর্ণ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

|| মোঃ হাফিজুর রহমান || নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার আয়োজনে উদযাপিত হয় বিশ্ব শিক্ষক দিবস।ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর ৫ অক্টোবর এই দিনটিকে পালন করা হয়। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশের ৩০ মিলিয়ন শিক্ষক ও ৫০০টি সংগঠন শিক্ষকদের সম্মানার্থে এই দিবসটি উদযাপন করছে। এইদিন বিশ্বব্যাপী শিক্ষকদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিবসে এই দিনটি উদযাপন করা হলেও ৫ অক্টোবর মূলত ইউনেস্কো স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।দিবসটি উপলক্ষে Education International প্রতিবছর একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে-যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশায় অবদানকেও স্মরণ ক...
ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিস্কার দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিস্কার দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিস্কারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্ৰাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কস্থ সৈয়দ মার্কেটের ইসলামী ব্যাংকের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীরা বলেন, এস আলম শেয়ার হোল্ডারের সাথে সাথে তার নিজ উপজেলা পটিয়া থেকে অবৈধভাবে কোনো নিয়মনীতি না মেনে সাড়ে পাঁচ হাজার লোক নিয়োগ দেন।তারা আরো বলেন, হাইকোর্ট ও বাংলাদেশ ব্যাংকের রুলস মেনে গত ২৭/০৯/২০২৫ খ্রি. শনিবার মেধা ও প্রমোশনের জন্য পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু সারাদেশ থেকে সবাই অংশগ্রহণ করলেও পটিয়ার সাড়ে পাঁচ হাজার লোক অংশগ্রহণ করে নাই। তারা আরও বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন শুরু করে।২৮ তারিখ রবিবার ইসলামী ব্যাংক ম্যানেজমে...
সিরাজগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিশ্ব শিক্ষক দিবস পালন
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিশ্ব শিক্ষক দিবস পালন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||"শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি" এ প্রতিপাদ্য নিয়ে-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা।রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপানে দিবসটি উপলক্ষে এক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক...
মানিকগঞ্জে জামায়াত অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াত অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের অভিযোগে শিবালয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গ্রেপ্তার হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে শিবালয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ কোর্টে চালান করে দেয়।অভিযোগ রয়েছে, অভিযুক্ত আলিম নিজে আরও কয়েকজন বিএনপির লোক সাথে নিয়ে জামায়াত অফিস ভাঙচুর করেছে।...
নাগেশ্বরীতে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।‎স্থানীয়রা জানায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। আকাশ প্রচণ্ড মেঘাছন্ন ও আকাশে বিজলী চমকাচ্ছিল, বাবলু মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।‎এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।‎নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্ত...
বাবাকে হত্যার দায় স্বীকার করলো খুলনার কিশোর দম্পতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বাবাকে হত্যার দায় স্বীকার করলো খুলনার কিশোর দম্পতি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় লিটন খানকে হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও কিশোরী স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন।এর আগে গত ২ অক্টোবর রাতে বসুপাড়ার ভাড়া বাড়ি থেকে লিটন খানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার ছোট ছেলে ও পুত্রবধূ পলাতক ছিলেন। শনিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।খুলনা সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, রবিবার অভিযুক্ত দু’জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির MoU স্বাক্ষর: শিক্ষার্থী বিনিময় ও গবেষণায় নতুন দিগন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির MoU স্বাক্ষর: শিক্ষার্থী বিনিময় ও গবেষণায় নতুন দিগন্ত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা এবং অস্ট্রেলিয়ার শীর্ষ QS-র‌্যাংকপ্রাপ্ত কার্টিন ইউনিভার্সিটির মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কার্টিন ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।এই কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও সামাজিক বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কার্টিনের খ্যাতনামা Energy Engineering প্রোগ্রাম অন্যতম কেন্দ্রবিন্দু হবে। এ চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতি...
সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||'শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি" এ প্রতিপাদ্য নিয়ে- সারা বিশ্বের এবং দেশের ন্যায় সিরাজগঞ্জেও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে,  জেলা শিক্ষা অফিসের সহযোগিতায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও গণ সাক্ষরতা অফিস সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা কালেক্টরেট ভবনের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাস...
কৈয়া বাজার থেকে মোস্তর মোড় পর্যন্ত বিকল্প রাস্তাও বেহাল
সর্বশেষ, সারাদেশ

কৈয়া বাজার থেকে মোস্তর মোড় পর্যন্ত বিকল্প রাস্তাও বেহাল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি, খুলনা ||খুলনার ডুমুরিয়া উপজেলার জনগণ এখন দ্বিগুণ ভোগান্তিতে। জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়া পর্যন্ত মূল সড়কের সংস্কার কাজের কারণে কয়েক মাস ধরে সাধারণ মানুষ কৈয়া বাজার থেকে মোস্তর মোড় পর্যন্ত রাস্তাটি বিকল্প হিসেবে ব্যবহার করে আসছিলেন। কিন্তু বর্তমানে সেই বিকল্প রাস্তাটিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মূল সড়কের সংস্কার শুরু হওয়ার পর ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন কৈয়া বাজার থেকে মোস্তর মোড় পর্যন্ত ভেতরের গ্রামীণ রাস্তাটি দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও ছোট ট্রাক চলাচল শুরু হয়। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এবং অতিরিক্ত যানবাহনের চাপে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির পানিতে সেই গর্তগুলো পুকুরে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।...