ইবিতে ৯৫টি বোলার্ড লাইট ভাঙচুর, ৪২ হাজার টাকা ক্ষতি
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার জন্য স্থাপন করা ৯৫টি গার্ডেন বোলার্ড লাইট ভাঙচুর করা হয়েছে। এতে অন্তত ৪২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান ফেজ এর। তবে কে বা কারা এবং কবে এগুলো ভাঙ্গা হয়েছে এই নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্পষ্ট মুখ খুলছেন না বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও। তিনি কিছু জানেন না উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।ঠিকাদারি প্রতিষ্ঠান ফেজ (Faze) কর্তৃপক্ষ জানায়, গত মাসে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও প্রশাসন ভবন চত্বরের বাগানে ১৩৫টি লাইট স্থাপন করা হয়। কাজটি করতে প্রায় সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি লাইটের দাম ধরা হয়েছিল ৪৫০ টাকা। তবে পরবর্তীতে এসে তারা দেখতে পান, অনেক লাইট ভাঙা অবস্থায় পড়ে আছে। ফলে ভাঙচুর হওয়া ৯৫টি লাইটের ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪২ হাজার টাকা।...










