Friday, July 24

সর্বশেষ

খুলনায় বেতার সেন্টার থেকে লুট হওয়া গুলিসহ গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বেতার সেন্টার থেকে লুট হওয়া গুলিসহ গ্রেপ্তার ২

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বেতার সেন্টার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চার্জার উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শের-এ বাংলা রোডের লায়নস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোডের মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।ডিবি ওসি তৈমুর ইসলাম জানান, ৫ আগস্ট খুলনা রেডিও সেন্টার থেকে লুট হওয়া গুলি ও চার্জারসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।...
রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে ক্ষোভ, আন্দোলনের ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে ক্ষোভ, আন্দোলনের ঘোষণা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রেল ভূমির ভাড়া একলাফে তিনগুণেরও বেশি বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছেন খুলনার ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদ জানায়, এই ভাড়া কার্যকর হলে লোকসান গুনে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন তারা।ব্যবসায়ীরা জানান, প্রতি বর্গফুট ভাড়া ৭০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। ভ্যাট-ট্যাক্সসহ তা দাঁড়িয়েছে ২৪০ টাকা। এতে যে দোকানের ভাড়া আগে ৫০ হাজার টাকা ছিল, তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৭০ হাজারে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব আবু সাঈদ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আহ্বায়ক ও খুলনা চেম্বারের সাবেক সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদসহ অন্যরা।ব্যবসায়ীরা অভিযোগ করেন, পতিত ডোবা-নালা ভরাট করে নিজেদের খরচে স্থাপনা গড়ে তুলেছেন তারা। অথ...
ভোটার তালিকায় ভূয়া অভিভাবক, মালপুকুরিয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভোটার তালিকায় ভূয়া অভিভাবক, মালপুকুরিয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||নানা অনিয়মের মাধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।শুধু তাই নয় সকল অনিয়মকে বৈধতা দিয়ে এ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের আবেদন ফরমে জাল স্বাক্ষর দেয়া ও ভূয়া অভিভাবক অন্তর্ভূক্তির অভিযোগও উঠেছে।এসব অনিয়মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট-এর যোগসাজশের অভিযোগ করছে সংশ্লিষ্টরা।সকল অনিয়মের অভিযোগ নিয়ে ইতিমধ্যে মাদ্রাসার কয়েকজন অভিভাবক লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে...
ব্র্যাক ইউনিভার্সিটি পেল ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটি পেল ডিউক অব এডিনবরার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটিকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে বৈশ্বিকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক পুরস্কার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি প্রদান করা হয়েছে। ডিউক অফ এডিনবরার একটি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের হাতে এই ট্রফি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানটি আয়োজন করে ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুঃসাহসিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে যুব উন্নয়নে কাজ করছে।আগামীর দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্র্যাক...
ইবিতে আন্দোলন ঠেকাতে নতুন নীতি, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে আন্দোলন ঠেকাতে নতুন নীতি, শিক্ষার্থীদের ক্ষোভ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সভা-সেমিনার, মানববন্ধনসহ যেকোনো কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে এমন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১০ সেপ্টেম্বর) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে এ নতুন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুষছেন শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তকে প্রহসনমূলক দাবি করে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও ক্ষোভ জানিয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়, ছাত্র-উপদেষ্টা অফিসে তালিকাভূক্ত সংগঠন বা সমিতি বা ক্লাব ব্যতীত অন্য কোনো সংগঠন বা সমিতির নামে ক্যাম্পাসে কোনো প্রকার সভা, সমাবেশ, মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি পালন না করতে পরামর্শ দেয়া যাচ্ছে। তালিকাভূক্ত হতে চাইলে উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের তালিকা, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কমিটি (উপদেষ্টা পরিষদের স্...
ইবির শাহ আজিজুর রহমান হলে শীতাতপ নিয়ন্ত্রিত রিডিং রুমসহ নানাবিধ সুবিধা চালু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির শাহ আজিজুর রহমান হলে শীতাতপ নিয়ন্ত্রিত রিডিং রুমসহ নানাবিধ সুবিধা চালু

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে রিডিং রুম, লাইব্রেরি, ক্যান্টিন, মেডিসিন কর্ণার, ইনডোর প্লেয়িং রুম ও সেলুন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এসব উদ্বোধন করেন।এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজ সারাদিনের ক্লান্তি ভুলে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু এই ভেবে যে, ছাত্ররা পরিবর্তন চায়। আর এই পরিবর্তন আসবে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।”তিনি আরও বলেন, “এই ক্যাম্পাসে আমি সবচেয়ে বেশি যা দেখি, তা হলো ঐক্য। এখানে কোনো বিশেষ পরিচয়ের ভেদাভেদ নেই। সবাই একসাথে উন্নয়নের জন্য কাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে এই ঐক্য ও উন্নয়ন অব্যাহত থাকুক, ...
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল আফগানিস্তান
খেলাধুলা, সর্বশেষ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল আফগানিস্তান

|| স্পোর্টস ডেস্ক ||সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেল আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ও আজমতুল্লাহ ওমরজাইর ব্যাটিং নৈপুণ্যে বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো রশিদ খানের দল।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবিতে বি গ্রুপের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রান করে আফগানিস্তান। বিপরীতে ৯ উইকেটে ৯৪ রান পর্যন্ত করতে পারে হংকং।এতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে হারে যায় হংকং। রান বিবেচনায় হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জয় আফগানিস্তানের।...
আস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক, সর্বশেষ

আস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

|| আন্তর্জাতিক ডেস্ক ||পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু।গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনের নয় মাসের মাথায় অনাস্থার কারণে তার এই পদত্যাগ করতে হলো। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এর আগে গত সোমবার বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলশ্রুতিতে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। একই সঙ্গে মাখোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনে...
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এতে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।চূড়ান্ত ফলের ঘোষণায় জানানো হয়েছে, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। ’‘জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট...
বকশীগঞ্জে বহিষ্কৃত নেতাদের সমাবেশের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বহিষ্কৃত নেতাদের সমাবেশের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে বিএনপির মূল কমিটিকে উপেক্ষা করে বহিষ্কৃত ও পদবঞ্চিত নেতাদের উদ্যোগে কর্মী সমাবেশ আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপি।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।তিনি অভিযোগ করে বলেন, বৈধ উপজেলা ও পৌর বিএনপির কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত এবং জেলা বিএনপি অনুমোদিত। অথচ বহিষ্কৃত নেতাদের আয়োজনে আসন্ন ১৩ সেপ্টেম্বর কর্মী সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা কেন্দ্রের নির্দেশনারও পরিপন্থী।প্রিন্স আরও বলেন, "আমরা যখন আওয়ামী সরকারের দমন-নিপীড়নে মিথ্যা মামলায় জেল খেটেছি, তখন তিনি কোনো খোঁজ নেননি। এখন বহ...