Wednesday, July 22

সর্বশেষ

ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জ কেন্দ্রিক পাবলিকিয়ান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র (ঊষা) নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির ১১৬ নং কক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ঊষা ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের পুনর্মিলনীরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম ও ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ। ...
মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাদেবপুর ইউনিয়নের একটি কালীমন্দিরে দু’টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭, সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে এই ঘটনা জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া কালীমন্দিরে দু’টি প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে রেখে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি লক্ষ্য করে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাসকে খবর দেয়।এ বিষয়ে রঞ্জন বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা আমাকে প্রতিমা ভাঙচুরের বিষয়ে খবর দিলে আমি দ্রুত মন্দিরে ছুটে যাই। দেখি দুটি মূর্তির মাথা ও হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের এই মন্দিরটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত হওয়ায় সেটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজটি করেছে।তিনি আরো বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস কর...
হিংস্র নেতানিয়াহুকে জাতিসংঘে বক্তব্যের সুযোগ দেওয়া কলঙ্কজনক: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হিংস্র নেতানিয়াহুকে জাতিসংঘে বক্তব্যের সুযোগ দেওয়া কলঙ্কজনক: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||মানবতার শত্রু, গাজায় হাজার হাজার মানুষ হত্যা ও লক্ষ লক্ষ মানুষের বসতবাড়ি ধ্বংসকারী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জাতিসংঘ কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। শনিবার (২৭ সেস্টেম্বর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংস্থা জাতিসংঘ। জাতিসংঘ নামক ব্যর্থ সংস্থার প্রয়োজনীয়তা বিশ্বে আছে বলে মনে হয় না। কারণ, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য-উদ্দেশ্য পূরণে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।মজলিসে আমলের মাসিক বৈঠকে উপস্থিত ছিল...
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন
আন্তর্জাতিক, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইন্দোনেশিয়ার মেদানে ২৬-২৭ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত ‘দারিদ্র্য ক্ষমতায়নের জন্য সামগ্রিক সুযোগ’ (ICOHOPE 2025) সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্লিসের যুবরাজ এইচআরএইচ টিংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনি টিংকু সৈয়দ সিরাজউদ্দিন জামালুল্লাইল। সম্মেলনে ২০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উন্নয়ন নেতারা দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা করেন।"উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন: বাংলাদেশে নতুন সিস্টেম, সরঞ্জাম এবং মডেল অন্বেষণ" শীর্ষক মূল বক্তব্যে ডঃ মোঃ সবুর খান দারিদ্র্য চক্র ভাঙতে উদ্ভাবন, শিক্ষা এবং উদ্যোক্তার রূপান্তরমূলক ভূমিকার উপর জোর দেন। তিনি ক্ষুদ্রঋণ এবং ডিজিটাল স্থা...
আল্লাহর পথে মানুষকে আহবান করা মুমীনের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

আল্লাহর পথে মানুষকে আহবান করা মুমীনের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত

|| ডা. আনোয়ার সাদাত ||আল্লাহর পথে দাওয়াত দানের অর্থ দুনিয়া ও আখিরাতের চিরন্তন কল্যাণ লাভের পথে আহবান করা। দ্বীন প্রচারের দায়িত্ব পালনকারী মুমিনদের সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ বলেন, ‘ওই ব্যক্তির চেয়ে কথায় কে উত্তম—যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো মুসলমানদের একজন।’ (সুরা ফুসসিলাত, আয়াত- ৩৩)।আল্লাহ বলেন, ‘আমি মানুষ ও জ্বিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি’ (সুরা যারিয়াত, আয়াত- ৫৬)।আল্লাহ তাআলা বলেন, ‘আপনি আপনার রবের দিকে আহ্বান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা, সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে উত্কৃষ্টতর পদ্ধতিতে আলোচনা করুন। (সুরা নাহল, আয়াত- ১৬)।পৃথিবীতে মানুষের আগমনের পর থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানের উপর টিকে থাকতে পেরেছে এমন মানুষের সংখ্যা অতি অল্প। অধিকাংশই হয়েছে পথভ্রষ্টদের দ...
বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা : সালাউদ্দিন সরকার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা : সালাউদ্দিন সরকার

|| গাজীপুর প্রতিনিধি ||রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য আক্তারুজ্জামান বাবুল, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মমিনুর রহমান এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী। সভা সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।...
নাগেশ্বরীতে ধর্মান্তর ইস্যুতে আলেম সমাজের সংবাদ সম্মেলন‎
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধর্মান্তর ইস্যুতে আলেম সমাজের সংবাদ সম্মেলন‎

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাজারহাটের দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে স্থানীয় আলেম সমাজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর শহরের বাসস্ট্যান্ড মসজিদের দ্বিতীয় তলার ক্যাডেট মাদরাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।‎‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধর্মান্তর ইস্যুকে কেন্দ্র করে হাফেজ ফেরদৌসের বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর সময় নারীদের পর্দা ভঙ্গ করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আলেম সমাজ বলেন, প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছে।‎‎সাংবাদিকদের একাধিক প্রশ্নে হাফেজ ফেরদৌসের ভূমিকা আলোচনায় উঠে আসে। অভিযোগ রয়েছে, তিনি দুই হিন্দু মেয়ের ইসলাম ধর্ম গ্রহণের আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ ...
খুলনায় নিখোঁজ যুবকের লাশ মিলল চিলেকোঠায়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিখোঁজ যুবকের লাশ মিলল চিলেকোঠায়

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ট্যাংক রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, সবুজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের বোন জানান, ট্যাংক রোডের ওই বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে খুলনা সদর থানায় মামলা রয়েছে। প্রায়ই সবুজকে মারধর করতেন তারা। বুধবার থেকে সবুজ নিখোঁজ ছিলেন। শনিবার খুঁজতে গিয়ে ওই বাড়ির চিলেকোঠায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া যায়।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্র...
অবশেষে অব্যাহতি রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অবশেষে অব্যাহতি রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে অবশেষে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নানা অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় দীর্ঘদিন বিতর্কের পর শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।দলীয় দায়িত্ব পাওয়ার পর থেকেই আনিছুর রহমানকে ঘিরে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে তদবির...
বেলকুচিতে পুকু্রের ইজারা নিয়ে দ্বন্দ্ব; মাদ্রাসা কমিটিকে দায়িত্ব দিয়ে নিরসন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পুকু্রের ইজারা নিয়ে দ্বন্দ্ব; মাদ্রাসা কমিটিকে দায়িত্ব দিয়ে নিরসন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় পুকুর ইজারাদারকে কেন্দ্র করে চলমান বিরোধের নিরসনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আমিরুল ইসলাম খাঁন আলিমের নির্দেশে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা বসে।আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, উক্ত পুকুরটি শেলবরিষা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার নামে দলিলভুক্ত করা হবে। এসময় ইজারাদার আলাম শেখ (পিতা: আবুল কাশেম শেখ) নিজ সম্মতিক্রমে পুকুরের দলিল মাদ্রাসার নামে হস্তান্তর করেন। তবে অপর পক্ষ এডভোকেট জিন্নাহ মন্ডল (পিতা: জুব্বার মন্ডল) দীর্ঘদিন ধরে এ পুকুর নিয়ে মামলা পরিচালনা করে আসছেন। তবুও গ্রামব...