Wednesday, July 22

সর্বশেষ

খাগড়াছড়িতে দুস্কৃতিকারীদের হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ ১৬
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে দুস্কৃতিকারীদের হামলায় নিহত ৩, আহত সেনা-পুলিশসহ ১৬

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উপজাতীয় দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও পুলিশসহ ১৬ জন ছাড়াও সাধারণ মানুষ অনেকেই আহত হয়েছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া পরিস্থিতি শান্ত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে থাকার আহবান জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। সংশ্লিষ্টদের সহযোগিতা কামনাও করা হয়েছে।খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ খাগড়াছড়ি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা গুইমারা থেকে আনা হয়েছে, তবে এখনও ত...
ধর্মের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি: এড. মনা
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধর্মের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি: এড. মনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনো পার্থক্য থাকবে না। দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।রবিবার (২৮ অক্টোবর) কয়লাঘাট পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. মনা এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে। “এ দেশে আমার যেমন জন্ম, আপনাদেরও তেমন। দেশের সকল সুযোগ-সুবিধা পাওয়ার, শান্তিতে বসবাসের, ব্যবসা-বাণিজ্য করার অধিকার আমার যেমন আছে, আপনাদেরও তেমন আছে। এখানে কাউকে সংখ...
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে খুলনায় আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে খুলনায় আলোচনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, “বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয়। দেশে যত আইন রয়েছে, তার মধ্যে তথ্য অধিকার আইন ছাড়া সবগুলো আইন জনগণের ওপর প্রয়োগ করা হয়। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণ সরকারি দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাইতে পারে, যা জবাবদিহিতার পরিবেশ তৈরি করে।” তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোকে শুধু তৎপর হলেই চলবে না, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তথ্য অধিকার বাস্তবায়নে সক্রিয় হতে হবে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনু...
ইউআইইউ মিডিয়া ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ মিডিয়া ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ আয়োজিত “ইউআইইউ মিডিয়া ফেস্ট ২০২৫” শিরোনামে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিডিয়া কুইজ, কন্টেন্ট প্রজেকশন, ডকুমেন্টারি স্ক্রিনিং, স্টার টক এবং ফটোগ্রাফি এক্সিবিশন সহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক এবং রেজিস্টার ডা: মো: জুলফিকার রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. শেখ শফিউল ইসলাম।মিডিয়া...
আশুলিয়াকে উচ্চশিক্ষা নগরীতে রূপান্তরের লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আশুলিয়াকে উচ্চশিক্ষা নগরীতে রূপান্তরের লক্ষ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||আশুলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহযোগিতা বৃদ্ধির যৌথ উদ্যোগের অংশ হিসেবে, ‘আশুলিয়া বিশ্ববিদ্যালয় সভা’-এর এক যুগান্তকারী সভা ২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবিরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য, উপ উপাচার্য এবং রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। এই সভায় অংশগ্রহণকারীরা উচ্চ শিক্ষার যৌথ উন্নয়নের জন্য একটি জোট গঠনের লক্ষ্যে একত্রিত হয়েছিলেন।সভায় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী, সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়...
গল্লামারী মৎস্য খামার খুবি’র অনুকূলে হস্তান্তর না হলে দুর্বার আন্দোলন
কৃষি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গল্লামারী মৎস্য খামার খুবি’র অনুকূলে হস্তান্তর না হলে দুর্বার আন্দোলন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয় আজ গুরুতর সংকটে নিপতিত। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৯ ডিসিপ্লিনে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করলেও পর্যাপ্ত জমির অভাবে আবাসন, গবেষণা ও খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পরিবেশে শিক্ষা কার্যক্রম চালাতে পারছে না। এ অবস্থায় বৃহত্তর খুলনাবাসীর পক্ষ থেকে গল্লামারী মৎস্য খামার দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে হস্তান্তরের দাবি উঠেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জমি সংকটে শিক্ষা ও গবেষণার পরিবেশ ব্যাহত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আর দেরি নয়, দ্রুততম সময়ে গল্লামারী মৎস্য খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসতে হবে।বিবৃতিতে স্বাক্ষর করেছেন সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি সরদার আবু তাহের, কবি স...
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশু জুনায়েদ হোসেন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে উঠানে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরি...
ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ঊষার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ঝিনাইদহের কালীগঞ্জ কেন্দ্রিক পাবলিকিয়ান সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র (ঊষা) নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিসির ১১৬ নং কক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ঊষা ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট। এসময় সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের পুনর্মিলনীরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম ও ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ। ...
মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাদেবপুর ইউনিয়নের একটি কালীমন্দিরে দু’টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭, সেপ্টেম্বর) স্থানীয় সূত্রে এই ঘটনা জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কে বা কারা মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া কালীমন্দিরে দু’টি প্রতিমার মাথা ও হাত ভেঙ্গে রেখে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি লক্ষ্য করে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাসকে খবর দেয়।এ বিষয়ে রঞ্জন বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা আমাকে প্রতিমা ভাঙচুরের বিষয়ে খবর দিলে আমি দ্রুত মন্দিরে ছুটে যাই। দেখি দুটি মূর্তির মাথা ও হাত ভাঙা অবস্থায় পড়ে আছে। আমাদের এই মন্দিরটি গ্রামের নির্জন স্থানে অবস্থিত হওয়ায় সেটি অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ কাজটি করেছে।তিনি আরো বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস কর...
হিংস্র নেতানিয়াহুকে জাতিসংঘে বক্তব্যের সুযোগ দেওয়া কলঙ্কজনক: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হিংস্র নেতানিয়াহুকে জাতিসংঘে বক্তব্যের সুযোগ দেওয়া কলঙ্কজনক: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||মানবতার শত্রু, গাজায় হাজার হাজার মানুষ হত্যা ও লক্ষ লক্ষ মানুষের বসতবাড়ি ধ্বংসকারী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে জাতিসংঘ কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। শনিবার (২৭ সেস্টেম্বর) বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, পৃথিবীর সবচেয়ে ব্যর্থ সংস্থা জাতিসংঘ। জাতিসংঘ নামক ব্যর্থ সংস্থার প্রয়োজনীয়তা বিশ্বে আছে বলে মনে হয় না। কারণ, যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য-উদ্দেশ্য পূরণে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।মজলিসে আমলের মাসিক বৈঠকে উপস্থিত ছিল...