Saturday, October 10

সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ডিজিটাল যুগের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি হ্যাকাথন ২০২৫। এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যার সমাধানে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন।“ডিফেন্ড, ডিটেক্ট, ডমিনেট” প্রতিপাদ্যে আয়োজিত এই হ্যাকাথনে শিক্ষার্থীরা দলগতভাবে থ্রেট ডিটেকশন, সিস্টেম ডিফেন্স, ভলনারেবিলিটি বিশ্লেষণ এবং সাইবার রেজিলিয়েন্স–সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন। প্রতিযোগিতাটি বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অবকাঠামো ও অনলাইন সেবার প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটির অপরিহার্য গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।...
রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন সম্পন্ন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে অবস্থিত বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। সমাবর্তনের চেয়ার হিসেবে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি প্রদান করেন।সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও প্রকৌশলী এবং কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন।সসমাবর্তনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খ...
বিপ্লবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই সম্ভব যখন ব্যক্তি ও পরিবার থেকে বিপ্লব শুরু হবে_মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিপ্লবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই সম্ভব যখন ব্যক্তি ও পরিবার থেকে বিপ্লব শুরু হবে_মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের মুক্তির জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবই পারে এই দেশ ও জাতিকে ভারতসহ সকল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত রাখতে। আর এই কাঙ্খিত বিপ্লব প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভব নয়। সম্ভব কেবল ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে গণআন্দোলন ও গণ প্রতিরোধের মাধ্যমে তাগুতকে উচ্ছেদ করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। এজন্য প্রয়োজন সর্বপ্রথম ইসলামী বিপ্লবকে মনে প্রাণে বিশ্বাস করা, লালন করা, ধারণ করা।তিনি আরও বলেন, ইসলামী আদর্শ অনুশীলনের মাধ্যমে ব্যক্তি ও পরিবারে বিপ্লব সংগঠিত করা, ব্যক্তি ও পরিবারকে আন্দোলিত করা। এর নজির স্থাপন করে গেলেন আমাদের সকলের তথা গোটা দে...
ছয় ডিনের পদত্যাগ দাবিতে রাকসুর তৎপরতা, বিভাগে বিভাগে খোঁজ নিলেন সালাহউদ্দিন আম্মার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ছয় ডিনের পদত্যাগ দাবিতে রাকসুর তৎপরতা, বিভাগে বিভাগে খোঁজ নিলেন সালাহউদ্দিন আম্মার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহ) ||রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের ঘোষণাকে ঘিরে রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়। ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি আওয়ামী ঘরানার ও ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে চিহ্নিত ছয়জন ডিনের পদত্যাগ দাবি করেন।এই ঘোষণার পর রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার তার সহযোগীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতিদের সঙ্গে কথা বলে জানতে চান—ডিনরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং তারা ক্যাম্পাসে উপস্থিত আছেন কি না।বিভাগীয় সভাপতিরা জানান, এখন পর্যন্ত কোনো ডিন লিখিতভাবে পদত্যাগপত্র দেননি। একই সঙ্গে তারা বলেন, অভিযুক্ত ডিনদের কেউ কেউ রবিবার ক্যাম্পাসে না আসার কথা জানালেও, বিভাগীয় সভাপতির নিকট কোনো লিখিত ছ...
খুলনায় নির্বাচনী গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু : ‘ষড়যন্ত্রকারীদের আর ছাড় নয়’
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নির্বাচনী গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু : ‘ষড়যন্ত্রকারীদের আর ছাড় নয়’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায়। এই গোষ্ঠী গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। শান্তিকামী ও গণতান্ত্রিক দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই; তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।”শনিবার (২০ ডিসেম্বর)নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে নজরুল ইসলাম মঞ্জু রাতে ৩১ নম্বর ওয়ার্ডের সাধু ফ্রান্সিস কলোনী ও খ্রীষ্টান পাড়ায় আয়োজিত সভায় যোগ দেন। সেখানে সাধু ফ্রান্সিস কলোনী ও খ্রীষ্টান পাড়ার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাধু ফ্রান্সিস কলোনীর শংকরের সভাপতিত্বে ও দিপ্তি হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে তিনি খ্রিস্টা...
ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ০৩ নং তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টায় সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আঃ গফুর খন্দকার এবং মাতা মৃত জোহরা বেগম।ভূরুঙ্গামারী থানা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে ভূরু...
শলুয়া বাজারে মিলন হত্যায় গ্রেপ্তার নেই, আহত দেবাশীষের অবস্থা সঙ্কটাপন্ন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শলুয়া বাজারে মিলন হত্যায় গ্রেপ্তার নেই, আহত দেবাশীষের অবস্থা সঙ্কটাপন্ন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তদন্তে আধিপত্য ও জমি বিরোধের যোগসূত্রখুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ আধিপত্য বিস্তার, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজারে বসে চা খাচ্ছিলেন এমদাদুল হক মিলন। এ সময় দুটি মোটরসাইকেলযোগে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী বাজারে প্রবেশ করে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে মিলনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাস আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জা...
রাজশাহী মহানগরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী মহানগরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মহানগরের একটি কনফারেন্স হলে মাহফিলটি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ওসমান হাদি মানবিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার শাহাদাতের ফলে জাতি একজন সাহসী কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারিয়েছে। তার স্বপ্ন ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, তিনি মহান আল্লাহর দরবারে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে তার পরিবার, সহযোদ্ধা ও শুভ...
প্রিয় সলঙ্গার গল্প’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

প্রিয় সলঙ্গার গল্প’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||"মানবতার কল্যাণে আমাদের পাশে থাকুন" এ স্লোগানকে সামনে রেখে "প্রিয় সলঙ্গার গল্প"র উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ সংলঘ্ন আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কে. এম আমিনুল ইসলাম হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চীফ এডমিন শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাব হেডকোয়ার্টার এর আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার, উপদেষ্টা এস.এম ফারুক হায়দার, সহকারি অধ্যাপক বেলাল হোসেন, প্রভাষক তাজউদ্দীন, এডমিন তুষার,হারুন অ...
রাজশাহীতে কুয়াশা ও হিমেল বাতাসে স্থবির নগরজীবন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে কুয়াশা ও হিমেল বাতাসে স্থবির নগরজীবন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||উত্তরের কুয়াশা ও শীতল বাতাসে রাজশাহীর সকালগুলো এবার আরও তীব্র হয়ে উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত সূর্য উদয় না হওয়ায় নগরজীবনে বিরল স্থবিরতা নেমে এসেছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও দেরিতে খুলেছে।রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ ছিল। আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরের শীতল বাতাস বইতে শুরু করে। ঘন কুয়াশায় ঢাকা রাতের পর শনিবার সকালে সূর্যের আলো দেখা যায়নি। এর ফলে শীতের অনুভূতি বেড়ে গেছে, যা সবচেয়ে বেশি ভোগাচ্ছে নিম্নআয়ের মানুষদের।নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, “ভ...