ইবিতে পিএইচডি কর্মের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মো: রফিকুল ইসলামের পিএইচডি কর্মের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে থিওলোজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে ‘সালাতুল বিতরের বিধান ও রাকাত সংখ্যা: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।গবেষক মো: রফিকুল ইসলাম, আল হাদীস বিভাগের অধীনে বিভাগীয় অধ্যাপক ও সাবেক সভাপতি প্রফেসর ড. মো: ময়নুল হকের তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদীসের সমাধানে ফকীহগণের ভূমিকা: একটি পর্যালোচনা’ বিষয়ে গবেষণা করছেন। তার গবেষণাকর্মের রেজি. নং-৭২।উক্ত পিএইচডি সেমিনারের প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডীন প্রফেসর ড. মো: সেকান্দার আলী, বিশেষ অতিথি ছিলেন উক্ত গবেষণাকর্মের সম্মানিত তত্ত্বাবধায়ক আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ...










