নওগাঁর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল সম্পন্ন
|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব জানান, জেলায় মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং ৪১ জন প্রার্থী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে তা দাখিল করেছেন। আসনভিত্তিক মনোনয়ন দাখিলকারী ও সংগ্রহকারীদের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার):এই আসনে মোট ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন এবং ৮ জনই দাখিল করেছেন। প্রার্থীরা হলেন— মোহাঃ মাহবুবুল আলম (জামায়াত), মোঃ মোস্তাফিজুর রহমান (বিএনপি), মোঃ ছালেক চৌধুরী (বিএনপি), মোঃ সোহরাব হোসেন (স্বতন্ত্র), মোঃ নুরুল ইসলাম (বিএনপি), মোঃ আব্দুল হক শাহ্ (আইএবি), মোঃ আকবর আলী (জাপা) এবং মাহমুদুস সালেহীন (বিএনপি)।নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা):এ আ...










