ভুরুঙ্গামারী সীমান্তে ভারত ফেরত স্বামী-স্ত্রী ও সন্তান আটক
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের শিশু পুত্র আবির হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়।খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ...










