Friday, October 9

সর্বশেষ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বন্দি’ করার দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক, সর্বশেষ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘বন্দি’ করার দাবি ট্রাম্পের

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক সোশ্যাল মিডিয়া বার্তায় ট্রাম্প এই নাটকীয় ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদে এসব তথ্য জানা গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এই অভিযানকে একটি ‘বিশাল সাফল্য’ হিসেবে অভিহিত করেন এবং আজ ফ্লোরিডার মার-এ-লাগো থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্য...
মঙ্গলবার থেকে পড়বে হাড়কাঁপানো শীত : তীব্র শৈত্যপ্রবাহের আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

মঙ্গলবার থেকে পড়বে হাড়কাঁপানো শীত : তীব্র শৈত্যপ্রবাহের আভাস

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশজুড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। জানুয়ারি মাসের শুরুতেই কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে, যার ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহজুড়েই এই তীব্র শীতের আমেজ বজায় থাকবে। আগামী মঙ্গলবার থেকে দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।আজ শনিবার (৩ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে সব মিলিয়ে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই-তিনটি হবে মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ৬ থেকে ১২ জানুয়ারির মধ্যে...
বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। জমির মালিকেরা তাঁদের জমি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিক ও রাস্তার ঠিকাদারদের কাছে বিক্রি করছেন। জমি থেকে গভীর করে মাটি তোলায় আশপাশের ফসলি জমিগুলোতে ধস। একই ধারাবাহিকতায় উপজেলার চাংলা কোমারপুর মাঠ, গন্ধবপুর ভালকির বিলসহ উপজেলার বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা রাতের আঁধারে আবাদি ভিটা মাটি কেটে বিক্রি করছেন এলাকার বিভিন্ন ইটভাটায়। যার কোনো অনুমতি নেই। অর্থাৎ তারা জমির মালিকদের কোনো রকম ম্যানেজ করে অবৈধভাবে এসব আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, এভাবে মাটি কাটা অব্যহত থাকলে উপজেলার বিভিন্ন গ্রামের মূল সড়ক নষ্ট হয়ে যেকোনো সময় সড়ক দূর্ঘটনার আশংকা রয়ে যাবে। পাশাপাশি ফসলি মাঠগু...
বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||ঘন কুয়াশা ও কনকনে শৈত্যপ্রবাহে নওগাঁর বদলগাছী উপজেলায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বুধবার ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে। সকাল পেরিয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে।বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও কমে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকরা। কাজের অভাবে অনেকেই দিনভর ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে উপজেলার বিভিন্...
কামারপাড়া-শেরনগরে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

কামারপাড়া-শেরনগরে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া-শেরনগরে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নকল্পে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১ ও ২ জানুয়ারি ২০২৬ খ্রি. (বাংলা ১৭ ও ১৮ পৌষ ১৪৩২), রোজ বৃহস্পতিবার ও শুক্রবার কামারপাড়া-শেরনগর কবরস্থান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।দুই দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপাড়া-শেরনগর কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শেখ, মুনতাজিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম ফকির, বিএন...
কুড়িগ্রাম-৪ আসনে লড়ছেন ৮ প্রার্থী: সকলের মনোনয়নপত্রই বৈধ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে লড়ছেন ৮ প্রার্থী: সকলের মনোনয়নপত্রই বৈধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন প্রার্থী। তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।​শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। যাচাই-বাছাই শেষে তিনি ৮ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন। এসময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ, মনোনয়নপত্র যাচাই-বাছাই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।​নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২৮ ডিসেম্বর পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৯ ডিসেম্বর রৌমারী উপজেলা নির্বাহী ও...
পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও: রাজশাহীতে থানা থেকে কনস্টেবল প্রত্যাহার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও: রাজশাহীতে থানা থেকে কনস্টেবল প্রত্যাহার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||স্বামীর সরকারি পুলিশের ইউনিফর্ম পরিধান করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবলকে নিজ কর্মস্থল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশে তাকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল মো. সাইফুজ্জামান একটি ভাড়া বাসায় এক নারীকে নিয়ে বসবাস করছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে তা টিকটকে প্রকাশ করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি নিজে ওই বাসায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে...
হিন্দু সম্প্রদায়ের সমাবেশে জামায়াত নেতার বক্তব্য, সুষ্ঠু নির্বাচনের ওপর জোর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হিন্দু সম্প্রদায়ের সমাবেশে জামায়াত নেতার বক্তব্য, সুষ্ঠু নির্বাচনের ওপর জোর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। কোনোভাবেই বিতর্কিত বা লোক দেখানো নির্বাচন মেনে নেওয়া হবে না। অতীতে যেসব নির্বাচন জনগণের আস্থাকে ক্ষুণ্ন করেছে, সেগুলোর পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার লাইন বিল পাবলা পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হিন্দু ধর্মালম্বী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক নয়। আমাদের সংগ্রাম ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে। পুরোনো হোক বা নতুন—ফ্যাসিবাদের যেকোনো রূপের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে। যতদিন এই অপশক্তির অস্তিত্ব থ...
সলঙ্গার রামকৃষ্ণপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার রামকৃষ্ণপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি || সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিনের উদ্যোগে অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা করেন।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বছির উদ্দিন প্রামানিক, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সর...
যাচাই-বাছাইয়ের ৩য় দিনে খুলনার ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১জনের সিদ্ধান্ত স্থগিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যাচাই-বাছাইয়ের ৩য় দিনে খুলনার ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১জনের সিদ্ধান্ত স্থগিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ ও খুলনা-৬ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।যাচাই-বাছাই শেষে এই দুই আসনে জাতীয় পার্টিসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।বাতিল হওয়া প্রার্থীরা হলেন—খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।যাচাই-বাছাই শেষে খুলনা-৫ আসনে বৈধ প্রার্থী ...