খুলনার পাইকগাছা–কয়রা সড়ক এখন মৃত্যু ফাঁদে, সংস্কারে উদাসীন কর্তৃপক্ষ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছা–কয়রা সড়ক আজ চলাচলের অনুপযোগী। গর্তে ভরা রাস্তা, খানাখন্দে আটকে থাকা ট্রাক ও বাস, এবং দীর্ঘ যানজটে অতিষ্ঠ জনজীবন—এটাই এখন খুলনা–পাইকগাছা–কয়রা রুটের বাস্তব চিত্র। তবু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা প্রশ্ন তুলেছে এলাকাবাসীর মনে।২০২০ সালে একনেকে অনুমোদন পাওয়া প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়ন প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ৩৩৯ কোটি টাকা। তিন দফায় সময় ও ব্যয় বাড়িয়ে তা দাঁড়িয়েছে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকায়। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে, কিন্তু এখনো সম্পন্ন হয়নি অর্ধেকও।ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ কাজের দায়িত্ব পেয়ে প্রথমে কিছু অংশে কাজ শুরু করলেও পরবর্তীতে জমি অধিগ্রহণ ও মামলা-মোকদ্দমার অজুহাতে প্রকল্পটি প্রায় বন্ধ করে রেখেছে। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয...










